বিমানে করোনা পরীক্ষায় পজিটিভের পর টয়লেটেই আইসোলেশন!

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ০২:০৩ পিএম

বিমানে বসে করোনা ভাইরাসের পিসিআর পরীক্ষায় পজিটিভ ফলাফল আসার পর বিমানের টয়লেটেই পাঁচ ঘণ্টার আইসোলেশনে থাকার কথা জানালেন এক মার্কিন নারী। 

শুক্রবার (৩১ ডিসেম্বর) গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, মারিসা ফোটেও নামে ওই স্কুল শিক্ষক শিকাগো থেকে আইসল্যান্ড যাচ্ছিলেন। বুস্টারসহ তিন ডোজ টিকা নেওয়া থাকলেও, বিমানে ওঠার আগে দুইবার পিসিআর এবং পাঁচবার র‍্যাপিড টেস্ট করান তিনি। তবে প্রত্যেকবারই তার ফলাফল নেগেটিভ আসে। 

বিপত্তিটা বাঁধে বিমান উড্ডয়নের পর। মাঝপথে তিনি হঠাৎ গলায় ব্যাথা অনুভব করেন। আর তখনই সন্দেহ হয় তার। টয়লেটে গিয়ে সাথে থাকা পিসিআর টেস্ট কিট দিয়ে আবারও নিজের পরীক্ষা করেন তিনি। 

এবার ফলাফল পজিটিভ এলে ভয় পেয়ে যান তিনি। আর সাথে সাথেই সিদ্ধান্ত নেন, বিমানে থাকা দেড়শ' যাত্রীকে কোনভাবেই ঝুঁকিতে ফেলা যাবে না। 

আরও পড়ুন: ফিরে দেখা ২০২১: বিশ্বজুড়ে আলোচনায় বাইডেন থেকে তালেবান

তাই বাকিটা ফ্লাইট টয়লেটেই আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নেন তিনি। 

মারিসা জানান, ছোট বাচ্চাদের স্কুলে পড়ানোর কারণে সব সময়ই নিজের সাথে পিসিআর টেস্ট কিট রাখেন তিনি। যেহেতু বাচ্চারা এখনও টিকা নিতে পারছে না, তাই সন্দেহ হলেই করোনা টেস্ট করেন তিনি। 

ওই বিমানের এক ফ্লাইট অ্যাটেন্ডেন্ট জানান, মারিসা তাকে ফলাফলের কথা জানানোর পর বিমানের আসনবিন্যাস পরিবর্তন করে তাকে একা বসানোর ব্যবস্থা করার চেষ্টা করা হয়েছিলো। তবে সবগুলো আসন পূর্ণ থাকায় তা করা সম্ভব হয়নি। শেষমেশ টয়লেটেই থাকার সিদ্ধান্ত নেন মারিসা। 


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর