ফুসফুসে সংক্রমণ করতে পারছে না ওমিক্রন: গবেষণা

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৯:১০ পিএম

করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ছে বিশ্বে। কিন্তু এর সংক্রমণ কতটুকু মারাত্মক তা এখনো নির্ধারিত হয়নি। গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন স্থানে। 

প্রাথমিকভাবে গবেষকরা দাবি করছেন, ওমিক্রনের কারণে মৃদু সংক্রমণ হওয়ায় মৃত্যুঝুঁকি কম। অন্যান্য ধরনের তুলনায় ওমিক্রন ফুসফুসে সংক্রমণ তৈরি করে ১০ গুণ ধীর গতিতে।

করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে চলমান গবেষণাগুলো এখনো প্রকাশিত হয়নি। তবে, এই ধরন করোনার অন্যান্য ধরন থেকে যে অতি সংক্রামক সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

বর্তমানে গবেষকরা পরীক্ষা করে দেখছেন ওমিক্রনে আক্রান্ত রোগীর মৃত্যুঝুঁকি কতোটা মারাত্মক। হংকং ইউনিভার্সিটির একদল গবেষক ওমিক্রন নিয়ে করা গবেষণার খসড়া প্রকাশ করেছেন। 

এই গবেষণায় বলা হয়, শ্বাসনালীতে করোনার ডেল্টা ধরনের তুলনায় ওমিক্রনের ৭০ গুণ বেশি রূপান্তর ঘটে। কিন্তু ফুসফুসে এই ধরনটি তেমন সংক্রমণ ঘটাতে পারে না।

গবেষকদের মতে, শুরুর দিকে ছড়িয়ে পরা করোনার তুলনায় ওমিক্রন ফুসফুসে সংক্রমণ তৈরি করে কমপক্ষে ১০ গুণ ধীর গতিতে। এতেই বুঝা যায় ওমিক্রনের সংক্রমণ মৃদু।

এই গবেষণার নেতৃত্বে থাকা ডক্টর মাইকেল চ্যান বলেন, করোনাভাইরাসটি ফুসফুসে সংক্রমণ সৃষ্টি করার পরেই মারাত্মক মৃত্যুঝুঁকি সৃষ্টি হয়। 

সংক্রমণ ফুসফুসে না হয়ে শ্বাসনালীর উপরের অংশে হলে ঝুঁকি অনেক কম থাকে। ওমিক্রনের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটি শ্বাসনালীর ওপরের অংশে সংক্রমণ ঘটায়। 

তবে প্রাপ্ত ফলাফল দেখে ডক্টর মাইকেল চ্যান জানান এমনটি হলেও এখনি নিশ্চিন্ত হওয়ার কিছু নেই। কারণ দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলে যেকোনো বিপদই হতে পারে। 

এদিকে, ফুসফুসে না হয়ে শ্বাসনালীর ওপরের অংশে ওমিক্রনের সংক্রমণের বিষয়টি নিয়ে গবেষণা করেছে স্কটল্যান্ডের একদল গবেষক। 

এতে বলা হয়, ফুসফুসে এক ধরনের প্রোটিন কোষ থাকে। যার নাম টিএমপিআরএসএস টু। অতীতে এই প্রোটিনের মাধ্যমেই করোনাভাইরাস ফুসফুসে সংক্রমণ ঘটিয়েছে। 

কিন্তু ওমিক্রন টিএমপিআরএসএস টু'র ভেতরে প্রবেশ করে সংক্রমন সৃষ্টি করতে পারছে না। যার কারণে এই ধরন ফুসফুসে অন্যান্য ধরনের তুলনায় তেমন প্রভাব ফেলতে পারছে না।


একাত্তর/ এনএ

ইলেক্ট্রিক গাড়ি থেকে মহাকাশ সবখানেই সর্বাধুনিক প্রযুক্তির বিস্তার ঘটিয়ে চলেছেন আমেরিকান ধনকুবের ইলন মাস্ক। এবার তার নজর চিকিৎসা বিজ্ঞানে। কি করে, রোগীদের শরীর থেকে কি করে সার্বক্ষণিক তথ্য পাওয়া যায়...
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের সংক্রমণ কমাতে কাজ করছে ওয়ার্ল্ড মসকুইটো প্রোগ্রাম। তারা মশার ভেতর ওলবাকিয়া নামে একটি ব্যাকটেরিয়া ঢুকিয়ে দেয়। ফলে মশা রোগ ছড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে। ব্রাজিলে বড়...
লাখ লাখ বহুতল ভবনের ভারে দেবে যাচ্ছে নিউইয়র্ক সিটি। ধীরে ধীরে এ পরিবর্তন বোঝা যাচ্ছে।সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, বৈশ্বিক হারের চেয়ে দ্বিগুণ দ্রুত নিউইয়র্কের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে।ধারণা করা...
শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে ইতালির রোমের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর...
জাপানের সঙ্গে কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করা, নতুন বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে চার দিনের সরকারি সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন...
রোববার ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো ধরনের সামরিক হামলা চালানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশিগানে একটি নির্বাচনী প্রচারণায় যোগ দেয়ার আগে হোয়াইট...
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এক রোমাঞ্চকর ও অবিশ্বাস্য ম্যাচ উপহার দিল পাকিস্তান ও ইংল্যান্ড। গত বৃহস্পতিবার ৪২৯ রান ডিফেন্ড করতে ব্যর্থ হওয়ার যন্ত্রণার পর রোববার ইংল্যান্ড দল আরও বেশি নাটকীয়ভাবে...
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ লিখে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে সিলেট বিভাগীয় কমিশনারের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর