মানুষের মস্তিস্কে চিপ বসালো ইলনের প্রতিষ্ঠান

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৮:২০ পিএম

ইলেক্ট্রিক গাড়ি থেকে মহাকাশ সবখানেই সর্বাধুনিক প্রযুক্তির বিস্তার ঘটিয়ে চলেছেন আমেরিকান ধনকুবের ইলন মাস্ক। এবার তার নজর চিকিৎসা বিজ্ঞানে। কি করে, রোগীদের শরীর থেকে কি করে সার্বক্ষণিক তথ্য পাওয়া যায় এনিয়ে গবেষণা চালাচ্ছে তার নতুন প্রতিষ্ঠান। সেই যাত্রায় নতুন অগ্রগতিও হয়েছে। 

মানুষের মস্তিষ্কে প্রথমবার নিজেদের তৈরি ‘ব্রেন চিপ’ যুক্ত করেছে ইলন মাস্কের মালিকানাধীন এক প্রতিষ্ঠান নিউরালিংক। সোমবার সফলভাবে টেলিপ্যাথি নামের চিপটি এক ব্যক্তির মস্তিষ্কের সঙ্গে যুক্ত করা হয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। প্রাথমিকভাবে চিপটির মাধ্যমে আশাব্যঞ্জক নিউরো স্পাইক শনাক্ত করা গেছে।

মঙ্গলবার ইলন মাস্ক বলেছেন, প্রথম এক রোগীর মস্তিস্কে তার নিউরালিংক স্টার্টআপ ইমপ্লান্টের প্রাথমিক ফলাফলের সাফল্য ‘সম্ভাবনা’ জাগিয়ে তুলেছে।  এতে করে অচিরেই স্নায়ুবিক রোগের ক্ষেত্রে বড় রকমের পরিবর্তন ও বিপ্লব ঘটবে বলেই মনে করছেন প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা। 

২০১৬ সালে ইলন মাস্ক সহপ্রতিষ্ঠিত নিউরোটেকনোলজি কোম্পানির লক্ষ্য হলো মস্তিষ্ক এবং কম্পিউটারের মধ্যে সরাসরি যোগাযোগের একটি চ্যানেল তৈরি করা। সাতজন বিজ্ঞানী ও প্রকৌশলী এবং ইলন মাস্ক নিজে কোম্পানিটির প্রতিষ্ঠায় জড়িত ছিলেন। তাদের নেতৃত্বেই এগিয়ে চলছে গবেষণা। 

মাস্ক তার মালিকানাধীন মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ একটি পোস্টে বলেছেন, প্রথম একজন ব্যক্তি সোমবার নিউরালিংক থেকে একটি ইমপ্লান্ট পেয়েছিলো এবং সে সুস্থ হয়ে উঠছে। প্রাথমিক ফলাফলগুলোতে দেখা গেছে যে, এই নিউরোলিংক মানুষের নিউরন কার্যক্রমে সংযুক্ত হতে পেরেছে। 

স্টার্ট-আপটি গত বছর জানিয়ছিলো যে, এটি মানুষের মধ্যে মস্তিষ্কের প্রতিস্থাপন পরীক্ষা করার জন্য মার্কিন নিয়ন্ত্রকদের কাছ থেকে অনুমোদন পেয়েছে। নিউরালিংকের প্রযুক্তি প্রধানত ‘লিঙ্ক’ নামক একটি ইমপ্লান্টের মাধ্যমে কাজ করবে, এতে মুদ্রার আকারের একটি ডিভাইস চামড়ার নিচে স্থাপন করা হয়। 

ইলন মাস্ক জানান, মানুষের মস্তিষ্ককে কম্পিউটারের সঙ্গে যুক্ত করে জটিল স্নায়বিক সমস্যার সমাধান করাই নিউরালিংকের লক্ষ্য। আর তাই অঙ্গপ্রত্যঙ্গ নাড়াতে অক্ষম ব্যক্তিরা শুরুতে চিপটি ব্যবহারের সুযোগ পাবেন। তবে কবে নাগাদ চিপটি বাণিজ্যিকভাবে বিক্রি হবে সেটি জানাননি ইলন মাস্ক।

২০১৬ সালে নিউরোলিংক প্রতিষ্ঠানটি একটি বড় স্বপ্ন পূরণে যাত্রা শুরু করে। মস্তিষ্ক ও কম্পিউটারের মধ্যে সরাসরি একটি যোগাযোগের পথ তৈরি করতে চেয়েছে, যাতে স্নায়ুরোগের চিকিৎসা পদ্ধতি পরিবর্তন করতে পারে। শুধু তাই নয়, মস্তিষ্কের ক্ষমতা বাড়িয়ে মানুষ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি হতে পারে, যেখানে দুজনেই একসঙ্গে বড় কিছু করতে পারে।

এআরএস
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
ভর্তুকি বন্ধ করে দেয়া হলে, টেসলার ও স্পেস এক্সের অধিপতি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। 
রূপকথার মতো ক্যারিয়ারে হাজার হাজার ছবি আর ভিডিও আপলোড করেছেন লিওনেল মেসি, কিন্তু বিশ্বকাপের ফাইনালের ঠিক আগের দিন তাঁর ইনস্টাগ্রামের সর্বশেষ পোস্টটি যেন একদম অন্যরকম এক আবেগের সুনামি বইয়ে দিয়েছে!...
১০ বছর আগে যে মাঠ সাক্ষী ছিল তাঁর জীবনের সবচেয়ে অন্ধকার ও হৃদয়বিদারক রাতের, ফুটবল ঈশ্বর যেন ঠিক সেই মঞ্চেই ফিরিয়ে আনলেন তাকে! যে কান্নায় একদিন স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো ফুটবল বিশ্ব, আজ এক দশক পর ঠিক...
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন, আর তা নিয়ে গোটা দুনিয়াজুড়ে উন্মাদনা এখন চরমে! লাতিন বনাম ইউরোপীয় ফুটবলের এই ধ্রুপদী লড়াইয়ের চেয়েও...
স্পেনের বিপক্ষে হাই-ভোল্টেজ বিশ্বকাপ ফাইনালের আগে তীব্র উৎকণ্ঠায় দিন কাটছে আর্জেন্টিনার ফুটবল ভক্তদের। আর এই স্নায়ুচাপ সামলাতে আলবিসেলেস্তে সমর্থকদের এখন একমাত্র ভরসা, নানা অদ্ভুত আর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর