শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে ইতালির রোমের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।
ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।
বিবৃতিতে বলা হয়েছে, ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিস গত কয়েকদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। তবে তার করোনা হয়নি।
একটি সূত্র বিবিসিকে জানায়, ধারণা করা হচ্ছে পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ স্টাফ এবং তার নিরাপত্তারক্ষী আজ রাতে জেমেলি হাসপাতালে থাকবেন।
ধারণা করা হচ্ছে, বেশ কিছুদিন ধরে পোপ ফ্রান্সিসের শারীরিক পরীক্ষা করা হবে।
ভ্যাটিকানের মুখপাত্র এর আগে বলেছিলেন, নির্ধারিত মেডিকেল পরীক্ষার জন্য পোপকে হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে পোপের অসুস্থতার সংবাদ জেনে তাঁর আরোগ্য কামনায় জনগণকে প্রার্থনার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়ুন: সূর্যের চেয়ে ৩০ বিলিয়ন গুণ বড় কৃষ্ণগহ্বরের খোঁজ
পোপের জন্য বছরের এই সময়টা খুবই ব্যস্ততম। এই সময়ে তার অনেকগুলো পূর্বনির্ধারিত কর্মসূচি রয়েছে। চলতি সপ্তাহে ইস্টার সানডে। পরের সপ্তাহে হলি উইক ও ইস্টার উদযাপন। এপ্রিলের শেষের দিকে তার হাঙ্গেরি সফরের কথা রয়েছে।
একাত্তর/আরএ
