ভবনের ভারে দেবে যাচ্ছে নিউইয়র্ক সিটি

আপডেট : ২৪ মে ২০২৩, ০১:২৫ পিএম

লাখ লাখ বহুতল ভবনের ভারে দেবে যাচ্ছে নিউইয়র্ক সিটি। ধীরে ধীরে এ পরিবর্তন বোঝা যাচ্ছে।

সম্প্রতি এক গবেষণায় দেখা যায়, বৈশ্বিক হারের চেয়ে দ্বিগুণ দ্রুত নিউইয়র্কের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে।

ধারণা করা হচ্ছে ২০৫০ সালের মধ্যে এটি ৮ থেকে ৩০ ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে।

বিজ্ঞানীরা ধারণা করছেন- পরিবর্তনের ফলে ঘন ঘন বৃষ্টিপাতসহ অতি ভারী বর্ষণ বেড়ে যেতে পারে।

এছাড়া জ্বালানি সংকট এবং প্রবল সামুদ্রিক ঝড় সৃষ্টির সম্ভাবনাও প্রবল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগের গবেষণার প্রধান লেখক টম পার্সনস বলেছেন, আমরা সমুদ্র থেকে দূরে সরে যাচ্ছি। এর ফলে আমাদের নিউইয়র্কে স্যান্ডি (২০১২) এবং আইডার (২০২১) মতো হারিকেনের সম্মুখীন হতে হয়েছে। প্লাবনও হয়েছে।

image


আর্থস ফিউচার জার্নালে ওই গবেষণাপত্রটি প্রকাশিত হয়। উপকূল, নদী বা খালের তীরবর্তী স্থানে উঁচু ভবন নির্মাণের কারণে কিভাবে সেসব স্থানে বন্যার সৃষ্টি হতে পারে সেটি বোঝাতেই ওই গবেষণা করা হয়।

গবেষকরা হিসেব করে দেখেছেন নিউইয়র্কের পাঁচটি বিভাগে সব মিলিয়ে ১০ লাখ ৮৪ হাজার ৯৫৪টি ভবন রয়েছে। তারা দেখেছেন এই ভবনগুলোর ওজন ১.৬৮ টিলিয়ন বা ৭৬২ বিলিয়ন কেজি। যা মালভর্তি ১৯ লাখ বিমানের ওজনের সমান।

গবেষক দলটি সিমুলেটর পরীক্ষার তথ্য ও স্যাটেলাইটে প্রাপ্ত ভূপৃষ্ঠের তথ্য তুলনা করেছে।

তাদের বিশ্লেষণে দেখা যায়, নিউইয়র্ক প্রতিবছর ১ থেকে ২ মিলিমিটার পর্যন্ত দেবে যাচ্ছে। বৃহত্তর হ্রাসের কিছু এলাকায় যা বছরে প্রায় সাড়ে ৪ মিলিমিটার পর্যন্ত হয়।

অবশ্য শুধুমাত্র যে ভবনের কারণে শহরটি দেবে যাচ্ছে বিষয়টি এমনও নয়। এর জন্য আরো কিছু কারণকে দায়ী করা হয়েছে গবেষণায়।

image


২০২২ সালের একটি গবেষণায় দেখা যায়, বিশ্বের সবচেয়ে জনবহুল ৪৮টি উপকূলীয় এলাকার মধ্যে ৪৪টিই দেবে যাচ্ছে।

ভবিষ্যতে অতি বন্যা প্রবল এলাকাগুলোর তালিকায় নিউইয়র্ককে তৃতীয় স্থানে রাখা হয়েছে।

আরও পড়ুন: ব্রাজিলে ১৮০ দিনের জরুরি অবস্থা জারি

গবেষকরা বলছেন, নিউইয়র্ক হল সারাবিশ্বে ক্রমবর্ধমান উপকূলীয় শহরগুলোর প্রতীক। এখানে ক্রমবর্ধমান জলাবদ্ধতার হ্রাস করা একটি যৌথ বৈশ্বিক চ্যালেঞ্জ।


একাত্তর/আরএ

নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
নিউইয়র্কের নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাঈদ এবং সিটি কাউন্সিলর পদে শাহানা হানিফ বিজয়ী হয়েছেন। 
নিউইয়র্ক সিটিতে ইতিহাস গড়ে ১১১তম মেয়র হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র। ৩৪ বছর বয়সী মামদানি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে প্রাক্তন গভর্নর...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর