মশাবাহিত রোগ সংক্রমণ কমাবে যে ব্যাকটেরিয়া

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৬:৫৫ পিএম

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগের সংক্রমণ কমাতে কাজ করছে ওয়ার্ল্ড মসকুইটো প্রোগ্রাম। তারা মশার ভেতর ওলবাকিয়া নামে একটি ব্যাকটেরিয়া ঢুকিয়ে দেয়। ফলে মশা রোগ ছড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে। ব্রাজিলে বড় আকারে এ পদ্ধতিতে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। 

বিশ্বে সাম্প্রতিক সময়ে মশাবাহিত বিভিন্ন রোগ ব্যাপকভাবে বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক সৃষ্টি করেছে ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বরসহ মশাবাহিত অন্যান্য রোগের সংক্রমণ কমাতে কার্যকর একটি পদ্ধতি উদ্ভাবনের কথা জানিয়েছে ওয়ার্ল্ড মসকুইটো প্রোগ্রাম।

ওয়ার্ল্ড মসকুইটো প্রোগ্রামের সিইও স্কট ও'নিল বলেন, ওলবাকিয়া ব্যাকটেরিয়া মশার ভেতর ঢোকানো গেলে সেটা মশার ভেতর থাকা যে ভাইরাস মানুষকে আক্রমণ করে, সেটির রেপ্লিকেট হওয়া প্রতিহত করে। মানুষ থেকে মানুষে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও পীতজ্বরের ভাইরাস ছড়াতে ‘রেপ্লিকেটের' প্রয়োজন হয়। কিন্তু ওলবাকিয়া ব্যাকটেরিয়ার কারণে সেটা সম্ভব হয় না।

ব্রাজিলে বড় আকারে এই পদ্ধতিতে কাজ করতে চাইছে অলাভজনক প্রতিষ্ঠানটি। গবেষণা প্রতিষ্ঠান ফিওক্রুজের সঙ্গে মিলে এ কাজ করতে চায় তারা। অনেক জরিপে প্রমাণ পাওয়া গেছে যে, ওলবাকিয়া আক্রান্ত মশাকে অন্যান্য মশার মধ্যে ছড়িয়ে দিলে ডেঙ্গু বা জিকার যে কারণ, সেই বিপজ্জনক প্যাথোজেনগুলোর সংক্রমণ অনেকখানি কমে যায়।

এছাড়া এই পদ্ধতিতে ব্যাকটেরিয়াটি মাত্র একবারই প্রয়োগ করতে হয়। অন্যদিকে মশা মারতে কীটনাশক ব্যবহার করলে প্রতি বছরই সেটি করার প্রয়োজন পড়ে। কিছু জায়গায় এটি মানুষ বা পরিবেশের উপর আপাতদৃষ্টিতে কোনো বিরূপ প্রভাব ফেলা ছাড়াই ভাইরাসজনিত রোগের সংক্রমণ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়েছে।

ওলবাকিয়া আক্রান্ত ব্যাকটেরিয়া তার সন্তানদের মধ্যেও এই ব্যাকটেরিয়া দিয়ে দেয়। গত ১০ বছরে এক ডজনেরও বেশি দেশে এই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফলাফল আশাজনক। কিছু জায়গায় এটি মানুষ বা পরিবেশের উপর আপাত বিরূপ প্রভাব ফেলা ছাড়াই ভাইরাসজনিত রোগের সংক্রমণ উল্লেখযোগ্য পরিমাণে কমিয়েছে। 

তবে বিশেষঞ্জরা জানিয়েছেন, পুরো ব্রাজিলে এই পদ্ধতি কার্যকর প্রমাণিত হলেও এটি দিয়ে মশাবাহিত সব রোগ দমন করা যাবে না। ফলে টিকা উদ্ভাবনের মতো কাজের গুরুত্ব ভবিষ্যতে আরও অনেক বছর থাকবে।


একাত্তর/এআর

বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কোনটি? এমন প্রশ্নের উত্তরে বেশিরভাগ সময়েই মনে আসে সাপ, কুমির, বাঘ নেকড়ে কিংবা হাঙ্গরের কথা। এই প্রাণীগুলো কিন্তু মানুষকে খুঁজে খুঁজে আক্রমণ করে না বা মেরে ফেলে না। এদের...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে ইতালির রোমের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।ভ্যাটিকানের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর...
চীনে মোট করোনা আক্রান্তের সঙ্খ্যা ৯০ কোটি ছাড়িয়ে গেছে বলে পিকিং ইউনিভার্সিটির একটি সমীক্ষায় জানা গেছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১১ জানুয়ারি পর্যন্ত দেশটিতে ৯০ কোটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর