দ্বিতীয় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উ. কোরিয়া

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ০৬:৪২ পিএম

হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আরও একটি সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। নতুন ক্ষেপণাস্ত্রটি সাতশ' কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হেনেছে বলেও দাবি করেছে পিয়ংইয়াং।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বলছে, স্থানীয় সময় বুধবার (৬ জানুয়ারি) নতুন বছরের শুরুতে এমন বড় কোনো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা এটিই প্রথম। 

এ নিয়ে দ্বিতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো দেশটি। শব্দের চেয়ে পাঁচগুণ দ্রুত গতিতে ছুটতে পারা এই ক্ষেপণাস্ত্রটি শত্রুর নজরদারি এড়াতে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি সক্ষম। হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষাটি চালানো হয় গত বছর সেপ্টেম্বর মাসে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নববর্ষে দেওয়া এক ভাষণে বলেন, দেশের প্রতিরক্ষা সক্ষমতা জোরালো করার কাজ অব্যাহত থাকবে, কারণ এই অঞ্চলের সামরিক পরিবেশ ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে।

উত্তর কোরিয়ার সর্বশেষ এই পরীক্ষা সর্বপ্রথম বুধবার ভোরে শনাক্ত করে জাপানের কোস্ট গার্ড। পরে সিউলের প্রতিরক্ষা কর্তৃপক্ষ এই উৎক্ষেপণের কথা নিশ্চিত করে।

জাপানের প্রতিরক্ষামন্ত্রী কিশি নোবুও বলেছেন, সরকার বিশ্বাস করে বুধবার উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত উড়ন্ত বস্তুটি ছিল নতুন এক ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দেশটি যেটি আগে কখনও নিক্ষেপ করেনি।

কিশি বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, এ পর্যন্ত চালানো বিশ্লেষণের উপর ভিত্তি করে বলা যায়, উত্তর কোরিয়া এমন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেটা সর্বোচ্চ ৫০ কিলোমিটার উচ্চতায় উড়ে গেছে, যে উচ্চতাকে তিনি আগের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাইতে কম উচ্চতা হিসেবে বর্ণনা করেন।

আরও পড়ুন: মাহবুব তালুকদার এজেন্ডা বাস্তবায়নে উদ্দেশ্যপ্রণোদিত কথা বলেন: সিইসি

কিশির মতে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি বলেন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে যতটা সম্ভব সবকিছু করে যাওয়া অবস্থায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের সাথে ঘনিষ্ঠ সমন্বয় জাপান বজায় রাখবে।


একাত্তর/আরবিএস  

উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
বিশ্বরাজনীতির সh নিয়মনীতি ও নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে আবারও পরমাণু অস্ত্রের হুঙ্কার দিলেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। বৃহস্পতিবার উত্তর কোরিয়া সম্পূর্ণ নতুন একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর