তুষার চাপায় পাকিস্তানে শিশুসহ নিহত ২১

আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ০৪:৪২ পিএম

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় গেইলাত এলাকায় ভারী তুষারপাতে চাপা পড়া গাড়িতে আটকা পড়ে শিশুসহ অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার (৮ জানুয়ারি) দেশটির পাঞ্জাব প্রদেশের সীমান্ত লাগোয়া গেইলাতের মুরি এলাকায় তুষারপাতের এ ঘটনায় আটকা পড়া এক হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। শনিবার এ খবর জানা গেছে বিবিসির এক প্রতিবেদনে। 

গাড়িতে আটকা পড়াদের প্রাণহানির এই ঘটনায় গেইলাতের মুরি এলাকায় দুর্যোগ ঘোষণা করা হয়েছে। দেশটির সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা সড়ক পরিষ্কার এবং আটকা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান শুরু করেছেন।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক দিনে মুরি এলাকায় ১০ হাজারের বেশি যানবাহন প্রবেশ করেছে। এসব যানবাহনের বেশিরভাগই পর্যটকবাহী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেছেন, ভারী তুষারপাতের কারণে মুরির মহাসড়কে প্রায় এক হাজার গাড়ি আটকা পড়েছে।

পাকিস্তানের অন্যতম পার্বত্য পর্যটন নগরী মুরি। রাজধানী ইসলামাবাদের উত্তরের এই শহর পর্যটকদের কাছে তুমুল জনপ্রিয়। শুক্রবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, তুষারপাতের কারণে পর্যটকরা আটকা পড়ছেন।

মুরি পুলিশের কর্মকর্তারা এএফপিকে বলেছেন, অস্বাভাবিক ভারী তুষারপাত দেখতে গত কয়েক দিনে মুরিতে ১০ হাজারের বেশি গাড়ি প্রবেশ করেছে। যে কারণে মুরির মহাসড়কে ব্যাপক যানজটও দেখা দিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শনিবার দুপুর পর্যন্ত গাড়িতে আটকা এক হাজার ১২২ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া কয়েকটি গাড়ির ভেতরে ২১ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। যাদের মধ্যে ৯ জন শিশুও রয়েছে। 


একাত্তর/এসএ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর