ভারতে একদিনে আক্রান্ত আড়াই লাখের বেশি, ৪০২ জনের মৃত্যু

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ০৩:০২ পিএম

করোনার ওমিক্রন ও ডেলটা ধরণের দাপটে ভারতে রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা। শনিবার সকাল ৮টা থেকে তার আগের ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে দুই লাখ ৬৮ হাজার ৮৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

শনিবার (১৫ জানুয়ারি) সকালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এসব তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া। 

এর আগের ২৪ ঘণ্টায় ভারতে দুই লাখ ৬৪ হাজার ২০২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। অর্থাৎ এক দিনের ব্যবধানে ভারতে নতুন রোগী বেড়েছে ১৬.৬৬ শতাংশ। এ নিয়ে গত এক সপ্তাহে দেশটিতে শনাক্তের হার দাঁড়ালো ১২ দশমিক ৮৪ শতাংশ।

এদিকে গেলো ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ৪০২ জনের প্রাণহানি ঘটেছে। করোনায় মোট চার লাখ ৮৫ হাজার ৭৫২ জনের মৃত্যু হয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত দেশটিতে করোনার ওমিক্রন ধরনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪১ জনে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বলছে, দেশের ২৮টি প্রদেশে করোনার ওমিক্রন ধরনটি ছড়িয়ে পড়েছে। তবে মহারাষ্ট্র, রাজস্থান ও দিল্লিতেই ওমিক্রনের সংক্রমণ বেশি।

আরও পড়ুন: বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী

এদিকে করোনার নতুন ধরনকে 'অপ্রতিরোধ্য' উল্লেখ করে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক ড. জয়প্রকাশ মুলীয়িল বলছেন, ওমিক্রনে সবাই আক্রান্ত হবে। এক্ষেত্রে দুই ডোজ টিকার পর বুস্টার ডোজ নিয়েও এটি ঠেকানো যাবে না বলেও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।  

তার মতে, দেশটির অধিকাংশ মানুষই বুঝতে পারবো না যে, তারা কখন ভাইরাসে আক্রান্ত হবে। প্রায় ৮০ শতাংশেরও বেশি মানুষ তাদের করোনায় সংক্রমিত হওয়ার কথা জানতেও পারবেন না।


একাত্তর/আরবিএস  

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর