টোকিও বিশ্ববিদ্যালয়ের বাইরে ছুরিকাহত তিন

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০২:৫২ পিএম

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে তিন ব্যক্তিকে ছুরিকাহত করার সন্দেহে ১৭ বছর বয়সী এক বালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছুরিকাহত তিন জনই এখন শঙ্কামুক্ত এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে আটটা নাগাদ টোকিওর বুনকিয়ো ওয়ার্ডে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। 

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে বলছে, তদন্তের কারণে ১৭ বছর বয়সী ওই সন্দেহভাজনের নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। 

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার দিন নাগোয়া শহর থেকে আসা উচ্চমাধ্যমিকের একজন ছাত্রকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: লোকসানের ক্ষোভে আম গাছ কেটে ফেলছে চাষিরা

তদন্তকারীরা বলছেন, ছুরিকাহত তিনজনের মধ্যে দুজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দেবেন, আর শেষজন ৭০ বছর বয়সী এক ব্যক্তি।

উল্লেখ্য, শনিবার ও রোববার জাপান জুড়ে ৬৭৭টি কেন্দ্রে বিশ্ববিদ্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নিতে পাঁচ লাখ ৩০ হাজারেরও বেশি শিক্ষার্থী আবেদন করেছে। এমন সময় এ ধরনের হামলা মানুষের মনে শঙ্কার জন্ম দিয়েছে। 


একাত্তর/আরবিএস 

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর