বিশ্বে একদিনে আরও পাঁচ হাজার মৃত্যু

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১২:১০ পিএম

করোনা ভাইরাসের একের পর এক ঢেউয়ে বিপর্যস্ত সারা বিশ্ব। বিশেষ করে ভাইরাসটির নতুন ধরন ওমিক্রনে সংক্রমণের হার আকাশচুম্বী। একইসঙ্গে বেড়েছে মৃত্যুহার।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৫ হাজার মানুষ। পরিসংখ্যান বলছে, মৃত্যুর সংখ্যা উর্ধ্বগামী থাকলেও একদিনে কিছুটা কমেছে নতুন শনাক্তের সংখ্যা।

এই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের হয়েছে ১৯ লাখ ২৯ হাজার।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার নিয়মিত হালনাগাদ তথ্য দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ হাজার ৯৩২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে প্রায় এক হাজার। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ৬৩ হাজার ১০৭ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২৯ হাজার ১২২ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে প্রায় ২ হাজার। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি ১১ লাখ ২৭ হাজার ১০৬ জনে।

আরও পড়ুন: আবারও আগ্রাসী রূপে করোনা, এখনো প্রাধান্য ডেল্টার

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৫৫৮ জন এবং মারা গেছেন ৪২৪ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৬ কোটি ৭৪ লাখ ৯৪ হাজার ৯৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৮ লাখ ৭৪ হাজার ২১৩ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৭০ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৭২৬ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮ লাখ ৩৪ হাজার ২৬০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ২১ হাজার ৯৯০ জনের।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।


একাত্তর/টিএ

যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বন্যার পর এবার কলেরা হানা দিয়েছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া পানিবাহিত রোগটিতে এ পর্যন্ত দেশটিতে অন্তত ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য...
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিজয়ে দেশ, অঞ্চল ও বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
নতুন বছর আসতে আর মাত্র একটি দু’টো রাতের অপেক্ষা। এরপরে কালের গর্ভে হারিয়ে যাবে ২০২৩ সাল, আসবে নতুন আরেকটি সাল- ২০২৪। নতুন বছরে পৃথিবীতে ঘটবে অনেক নতুন নতুন ঘটনা। এই যেমন, নতুন বছরেই প্রথম দিনেই...
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার পরীক্ষা-নিরীক্ষা শেষে তার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তবে প্রেসিডেন্ট জো বাইডেন করোনায় সংক্রমিত হননি।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর