দক্ষিণ সুদানে কলেরা মহামারিতে ৪৭৩ জনের মৃত্যু

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪০ পিএম

যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে বন্যার পর এবার কলেরা হানা দিয়েছে। মহামারি আকারে ছড়িয়ে পড়া পানিবাহিত রোগটিতে এ পর্যন্ত দেশটিতে অন্তত ৪৭৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

সুদানি কর্তৃপক্ষ এরই মধ্যে কলেরাকে মহামারি হিসেবে ঘোষণা করেছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

দক্ষিণ সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে কলেরার প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে ৪৭৩-এ দাঁড়িয়েছে। এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এখন পর্যন্ত সারাদেশে মোট ১৪ হাজার ৯৪৪ জন কলেরায় আক্রান্ত হয়েছে। 

চলতি বছরের জুন মাস থেকে দক্ষিণ সুদানে বন্যার প্রকোপ শুরু হয়। তারপর থেকেই ভয়াবহ আকারে ছড়িয়ে পড়তে থাকা কলেরা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে না পেরে গত ১২ আগস্ট সুদানি কর্তৃপক্ষ রোগটিকে মহামারি হিসেবে ঘোষণা করে। 

এর আগে, আগস্ট মাসের শেষদিকে দেশটির পূর্বাঞ্চলে বাঁধ ভেঙে গিয়ে বন্যার তোড়ে অন্তত ২০টি গ্রাম ভেসে যায়, যা দেশটির বন্যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে। এই বাঁধ ভেঙে যাওয়ার ফলে অন্তত ৫৮ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। প্রলয়ঙ্করী ওই বন্যায় নিহত হয় অন্তত ১৩২ জন। 

পোর্ট সুদানের মিঠা পানির অন্যতম প্রাথমিক উৎস একটি জলাধারের মুখে অবস্থিত আরবাত বাঁধটি কয়েক মাস মৌসুমি বৃষ্টির পর ভেঙে যায়। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সমন্বয়কের কার্যালয় (ওসিএইচএ) জানিয়েছে, এতে প্রায় ২৭ হাজার বাড়ি ধ্বংস হয়েছে এবং ৩১ হাজার ২৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

একাত্তর/জো
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের লক্ষ্যে দেশটির সঙ্গে ইসরাইলের গোপন আলোচনা প্রকাশ্যে আসার পর, দুই দেশই বিষয়টি অস্বীকার করেছিলো।
দক্ষিণ সুদানের পিবোর অঞ্চলে ১৫ জনকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। মঙ্গলবার এ হামলায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই অঞ্চলের কমিশনারও।
তেল নিয়ে বিরোধের জের ধরে সুদানের আবেইতে বন্দুকধারীর গুলিতে নারী ও শিশুসহ ৫২ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ অনেকটা কমে এলেও সম্প্রতি প্রাণঘাতী এই ভাইরাসটির আরও একটি নতুন ও উচ্চ সংক্রমণশীল ধরন শনাক্ত হয়েছে। নতুন ধরনটির নাম দেয়া হয়েছে বিএ.২.৮৬। যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর