নন্টে ফন্টে আর হাঁদা ভোঁদার স্রষ্টা আর নেই

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৩:১৬ পিএম

একটা সময় বাংলার কিশোরদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্কে ছিলো ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’ আর ‘নন্টে ফন্টে’ এর মতো চরিত্রগুলোর সঙ্গে। মনোজগতে তৈরি করেছিলো অন্য এক আবেশ।

যার লেখনি আর আঁকায় এসব চরিত্রগুলোর সঙ্গে বাঙালির চিরকালীন সম্পর্ক তৈরি হয়েছিলো, সেই প্রখ্যাত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ ইহকালের মায়া ত্যাগ করেছেন।

কলকাতার বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ শিল্পী। বয়স হয়েছিল ৯৭।

বাঙালির ‘ছোটবেলার জাদুকর’ হিসাবে খ্যাত নারায়ণ দেবনাথের মৃত্যুতে মর্মাহত হয়ে পড়েছেন তার অনুরাগীরা। শোকের বার্তায় নাম পড়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীরও।

image


গেলো ২৪ ডিসেম্বর কলকাতার মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ শিল্পীকে। তাকে রাখা হয়েছিলো ক্রিটিকাল কেয়ার ইউনিটে।

১৩ জানুয়ারি প্রবীণ শিল্পীর সঙ্গে হাসপাতালে দেখা করেন মন্ত্রী অরূপ রায়। সেখানেই তার হাতে তুলে দেয়া হয় পদ্মশ্রী সম্মান। হাসপাতালে শয্যাশায়ী অবস্থাতেই তিনি তা গ্রহণ করেন।

গত শনিবার রাত সোয়া ন’টার দিকে শিল্পীকে ভেন্টিলেশনে দেয়া হয়। আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। কিন্তু শেষরক্ষা আর হলো না।

গত শতাব্দীর পাঁচের দশক থেকেই নারায়ণ দেবনাথের আঁকার সঙ্গে পরিচয় বাঙালি পাঠকের। দেব সাহিত্য কুটিরের ‘শুকতারা’ তার অলঙ্করণ শুরুতেই সবাইকে মুগ্ধ করেছিল।

image


শৈল চক্রবর্তী, প্রতুল বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীদের সঙ্গে রাতারাতি পাঠকের আপনজন হয়ে উঠতে শুরু করেন দেবনাথ।

কিন্তু ছয়ের দশকের গোড়ার দিকে শুকতারার সম্পাদকের অনুরোধে ‘হাঁদা ভোঁদা’ এর জন্ম সাল থেকেই নারায়ণের সঙ্গে ছোট্ট ছেলেমেয়েদের একটা না লেখা সম্পর্কের সূচনা হয়ে যায়।

অল্প সময় পরেই আসে আসে জনপ্রিয় চরিত্র ‘বাঁটুল দি গ্রেট’। এসে পড়ে ‘নন্টে ফন্টে’, ‘বাহাদুর বেড়াল’-রা। সব কটি সিরিজই পায় তুমুল জনপ্রিয়তা। যার ছড়িয়ে পরে গোটা বাংলায়।

জনপ্রিয়তায় সেসবের মতো না হলেও ‘শুঁটকি আর মুটকি’, ‘পটলচাঁদ দ্য ম্যাজিশিয়ান’, ‘গোয়েন্দা কৌশিক রায়’-রাও বাঙালি পাঠকের বহু নিরলস দুপুরের সঙ্গী হয়েছে।

image


নারায়ণ দেবনাথের কমিক্স এতোটাই জনপ্রিয় হয়ে উঠেছিলো যে, এক পর্যায়ে তাকে মূল পেশা অলংকরণ শিল্প থেকে হাত গুটিয়ে নিতে হয়েছিলো।

হালে প্রযুক্তির ছোঁয়ায় বাংলার শৈশবের দৃশ্যপট বদলে গেলেও নারায়ণ দেবনাথ ছিলেন অমলিন। আর সেখানে মনে হয় সবচেয়ে বড় সম্মোহনী বিদ্যা দেখিয়েছেন এই আঁকিয়ে যাদুকর।

শিল্পীর মৃত্যু হলেও শিল্পের হয় না। তাই সামনের সময়েও বাংলার কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের অলস সময়ে বারবার ফিরে আসবেন নন্টে ফন্টে আর হাঁদা ভোঁদারা।


একাত্তর/টিএ

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
স্পেনে তাপপ্রবাহে গত ১৬ দিনে ১১ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) তৃতীয় কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সমুদ্রে একটি মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম প্রধান অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত ও পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের জন্য কার্যকর পরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল গ্রহণের নির্দেশনা দিয়েছেন...
মাত্র দুই বছর আগে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যখন ক্যারিয়ারই মারাত্মক হুমকির মুখে পড়েছিল, তখন কে ভেবেছিল এই মানুষটিই ২০২৬ বিশ্বকাপে স্পেনের জয়ের মূল কাণ্ডারি হবেন? মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানের সংস্থাকে দেওয়ার চুক্তি চলতি বছরের আগস্টের শেষ দিকে কিংবা সেপ্টেম্বরের শুরুর দিকে সম্পন্ন হতে পারে বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর