মেক্সিকোতে সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৫:৫৮ পিএম

মেক্সিকোর সীমান্তবর্তী টিহুয়ানা শহরে দুর্বৃত্তের গুলিতে এক ফটো সাংবাদিকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১৭ জানুয়ারি) মার্গারিটো মার্টিনেজ নামে ওই সাংবাদিককে মাথায় গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। তিনি এক দশকেরও বেশি সময় ধরে টিহুয়ানা শহরের অপরাধী ও সন্ত্রাসীদের কার্যকলাপ নিয়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের হয়ে কাজ করেছেন। 

বাহা ক্যালিফোর্নিয়ার এটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে, সোমবার দুপুরের দিকে ৯১১-এ ফোন পাওয়ার পর মার্টিনেজের বাড়ির বাইরে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

আরও পড়ুন: ইউক্রেনে অস্ত্র ও সেনা পাঠাচ্ছে ব্রিটেন

মার্টিনেজের এক সহকর্মী জানিয়েছেন, সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ার জন্য একটি রাষ্ট্রীয় নিরাপত্তা প্রোগ্রামের অংশ ছিলেন মার্টিনেজ। সম্প্রতি বেশ কয়েকবার হত্যার হুমকি পাওয়ার পর তিনি এ প্রোগ্রামে যুক্ত হন। 

আঞ্চলিক মাদক পাচার রুটের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় টিহুয়ানাতে পাচারকারী ও সন্ত্রাসীদের ব্যাপক আনাগোনা রয়েছে। মেক্সিকোর অন্যতম বিপজ্জনক শহর এটি। 


একাত্তর/এসজে

মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
আমেরিকার প্রতিবেশী ও এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক মেক্সিকোতে দুর্ধর্ষ এক মাদক চক্র ও অপরাধী গোষ্ঠির প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সদস্যকে হত্যার ঘটনায় দেশটি জেড়ে রীতিমতো নরক গুলজার চলছে।...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টায়, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে খাঁটি স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ আন্তর্জাতিক প্রতারক ও ডাকাত চক্রের ৯ সদস্যকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর