মার্কিন গোয়েন্দা তথ্যেই কুপোকাত এল মেঞ্চো!

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে রোববার হোয়াইট হাউস নিশ্চিত করেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে বলেন, মেক্সিকোর জালিস্কো রাজ্যের তাপালপাতে পরিচালিত একটি বিশেষ অভিযানে সহায়তা করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র মেক্সিকো সরকারকে গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে। এই অভিযানে কুখ্যাত মাদক সম্রাট এবং সিজেএনজির শীর্ষ নেতা ‘এল মেঞ্চো’ নিহত হয়েছেন।


লেভিট উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে ফেন্টানিল পাচারের অন্যতম হোতা হিসেবে ‘এল মেঞ্চো’ মেক্সিকো ও যুক্তরাষ্ট্র, উভয় দেশের জন্যই ‘টপ টার্গেট’ বা প্রধান লক্ষ্যবস্তু ছিলেন। তিনি আরও মনে করিয়ে দেন যে, গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সিজেএনজি কার্টেলকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে  তালিকাভুক্ত করেছিলেন।

অভিযানের বিস্তারিত জানিয়ে তিনি বলেন, এই অভিযানে কার্টেলের আরও তিন সদস্য নিহত এবং তিনজন আহত হয়েছে। এছাড়া দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সফল অভিযানের জন্য মেক্সিকান সামরিক বাহিনীর প্রশংসা করে তিনি একে দুদেশের চমৎকার সহযোগিতার ফল হিসেবে অভিহিত করেন।

এর আগে, মেক্সিকোতে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও বর্তমান উপ-পররাষ্ট্র সচিব ক্রিস্টোফার ল্যান্ডউ এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, এটি মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং পুরো লাতিনের জন্য একটি বড় সাফল্য।


তবে এই হত্যাকাণ্ডের পরপরই সিজেএনজির প্রভাবাধীন এলাকাগুলোতে তীব্র সহিংস প্রতিক্রিয়া শুরু হয়। তামাউলিপাস, মিচোয়াকান এবং নায়ারিতসহ বেশ কয়েকটি রাজ্যে রাস্তা অবরোধ, যানবাহনে অগ্নিসংযোগ এবং সশস্ত্র সংঘর্ষের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাম দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সবগুলো রাজ্য সরকারের সঙ্গে আমাদের পূর্ণ সমন্বয় রয়েছে। আমি সবাইকে আতঙ্কিত না হয়ে সঠিক তথ্যের ওপর ভরসা রাখতে এবং শান্ত থাকতে অনুরোধ করছি।

এআরএস
ভয়াবহ ও জীবননাশী শক্তি নিয়ে মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া সুর উপদ্বীপের দিকে ধেয়ে আসছে ক্যাটাগরি-৩ মাত্রার শক্তিশালী হারিকেন 'পোলো'। সোমবার যে কোনো মুহূর্তে উপকূলে আছড়ে পড়ার আশঙ্কায় স্থানীয়...
টানা দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক বোমাবর্ষণ সত্ত্বেও ইরানের বর্তমান শাসনব্যবস্থা বা সরকার ভেঙে পড়ার কোনো ঝুঁকিতে নেই বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। সংশ্লিষ্ট তিনটি...
মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর