বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের মৃত্যু

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২:১২ পিএম

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ স্যাটার্নিনো দে লা ফুয়েন্তে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ১১২ বছর ৩৪১ দিন। 

বুধবার (১৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস কর্তৃপক্ষ। 

লন্ডনভিত্তিক সংগঠনটি ফুয়েন্তেকে তার ১১২ বছর ২১১ দিন বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে ঘোষণা করে।

১১৩তম জন্মদিনের আর মাত্র তিন সপ্তাহ বাকী থাকতে তিনি স্পেনের নিজ শহর লিওনের বাড়িতে মারা যান।

আরও পড়ুন: ভারতীয় যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন নৌসেনা নিহত

ফুয়েন্তে ১৯০৯ সালের ১১ ফেব্রুয়ারি লিওনে জন্মগ্রহণ করেন। তার সাত সন্তান, ১৪ নাতি নাতনী এবং তাদের ঘরে আরো ২২ জন সন্তানাদি রয়েছে।

গিনেস ওয়েবসাইট থেকে জানা গেছে, এর আগের সবচেয়ে বয়স্ক ব্যক্তি ছিলেন ফ্রান্সের জ্যাঁ লুইস কালমেন্ট।

তিনি ১৯৯৭ সালে ১২২ বছর ১৬৪ দিন বয়সে মারা যান। তিনি ১৮৭৫ সালের ফেব্রুয়ারিতে জন্ম নিয়েছিলেন।


একাত্তর/এসজে
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি হুয়ান ভিনসেন্ট পেরেজ মোরা ১১৪ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার ভেনিজুয়েলায় তার মৃত্যু হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন।
রিচার্ড প্লড নামে ফরাসি এক ব্যক্তি সাত লাখের বেশি দিয়াশলাই কাঠি দিয়ে করে তৈরি করেছেন প্যারিসের বিখ্যাত মনুমেন্ট আইফেল টাওয়ারের রেপ্লিকা। উদ্দেশ্য ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার। তবে শেষ পর্যন্ত তা...
জোনাথন ভেরো। ফরাসি এই নাগরিক পেশায় ফায়ার সার্ভিস কর্মী। নেশায় একজন স্টান্টম্যান। পেশা আর নেশাকে এক করে তিনি এবার নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। তাও যেনতেন কোন রেকর্ড নয়। গায়ে আগুন লাগিয়ে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর