গায়ে আগুন নিয়ে দৌড়ে ২৭২ মিটার পার!

আপডেট : ০১ জুলাই ২০২৩, ০৭:০৪ পিএম

জোনাথন ভেরো। ফরাসি এই নাগরিক পেশায় ফায়ার সার্ভিস কর্মী। নেশায় একজন স্টান্টম্যান। পেশা আর নেশাকে এক করে তিনি এবার নাম লিখিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। তাও যেনতেন কোন রেকর্ড নয়। গায়ে আগুন লাগিয়ে সবচেয়ে বেশি দূরত্বে দৌড়ে যাবার রেকর্ড।

অবিশ্বাস্য হলেও এমন কাণ্ড করে শিরোনাম হয়েছের ফরাসি নাগরিক ভেরো। গায়ে দাউদাউ করে জ্বলছে আগুন আর রানিং ট্র্যাকে দৌড়চ্ছেন এক যুবক। আগুনকে সঙ্গে করে  ২৭২ মিটার দৌড়ে নিজের নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে  লিখিয়েছেন ফ্রান্সের স্টান্টম্যান জোনাথন ভেরো।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তির শরীরে আগুন লাগিয়ে দেয়া হয় এবং সে দৌড়াতে শুরু করা মাত্রই তার সারা শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এরপর সেই আগুনকে সঙ্গী করেই দৌড়ে ২৭২ মিটার পার করে তবেই থামেন তিনি। 

এর মাধ্যমে পেশাদার স্ট্যান্টম্যান জোনাথন ভেরো ফেলেন এমন কাণ্ডের পুরনো রেকর্ড। আগের রেকর্ড ছিলো গায়ে আগুন লাগিয়ে ২০৪ মিটার দৌড়ে যাওয়া। প্রায় ১৪ বছর আগে এই রেকর্ডটি নিজের নামে করেছিলেন ইংল্যান্ডের কিথ ম্যালকম।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে মশার চরিত্র

ফায়ার ফাইটার ছাড়াও, জোনাথন একজন পেশাদার স্টান্টম্যানও। তিনি আগুন নেভাতে এবং ফায়ার শো করে তাঁর সংসার চালান। ইউরোপ ও আমেরিকার বহু সিনেমায় তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তবে গিনেসে রাম লেখানোর আনন্দের সঙ্গে তুলনা নেই অন্য কিছুর। 


একাত্তর/এসজে

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি হুয়ান ভিনসেন্ট পেরেজ মোরা ১১৪ বছর বয়সে মারা গেছেন। মঙ্গলবার ভেনিজুয়েলায় তার মৃত্যু হয়েছে বলে দেশটির প্রেসিডেন্ট জানিয়েছেন।
রিচার্ড প্লড নামে ফরাসি এক ব্যক্তি সাত লাখের বেশি দিয়াশলাই কাঠি দিয়ে করে তৈরি করেছেন প্যারিসের বিখ্যাত মনুমেন্ট আইফেল টাওয়ারের রেপ্লিকা। উদ্দেশ্য ছিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার। তবে শেষ পর্যন্ত তা...
একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্ট সম্পূর্ণ করতে এক সোমালি দৌড়বিদ প্রায় ২২ সেকেন্ড সময় নেয়ায় দেশটির অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রধানকে বরখাস্ত করা হয়েছে।মঙ্গলবার চীনে ওয়ার্ল্ড...
বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ স্যাটার্নিনো দে লা ফুয়েন্তে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ১১২ বছর ৩৪১ দিন। বুধবার (১৯ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর