ঘানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭ জনের মৃত্যু

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১০:৪৬ এএম

ঘানার একটি খনি শহরের কাছে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ১৭ জনের মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। 

শুক্রবার (২১ জানুয়ারি) বোগোসো শহরের কাছে বিস্ফোরক দ্রব্য বহনকারী একটি গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হলে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে শহরে ভবনের ধ্বংসস্তূপের ওপরে ঘন কালো মেঘের ধোঁয়া দেখা গেছে। সেইসাথে দেখা গেছে নিহতদের ক্ষতবিক্ষত মরদেহ। 

এ ঘটনায় অন্তত ৫৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী। 

প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দো জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী। আশেপাশের এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের। 

সেইসাথে আবারও বিস্ফোরণের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর বিশেষজ্ঞ মোতায়েন করা হয়েছে। 


একাত্তর/এসজে

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর