বাবার সম্পত্তিতে পূর্ণ অধিকার পাবেন হিন্দু নারীরা: ভারতের সুপ্রিম কোর্ট

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ০৪:৫৩ পিএম

মৃত্যুর আগে কোনো উইল বা ইচ্ছাপত্র রেখে না গেলেও এখন থেকে বাবার মৃত্যুর পর তার সম্পত্তির ওপর পূর্ণ অধিকার পাবে ভারতের হিন্দু ধর্মাবলম্বী নারীরা। এক্ষেত্রে মৃত ব্যক্তির ভাতিজাদের চেয়ে মেয়েদের অধিকার অগ্রগণ্য হবে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভারতের সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত রায় ঘোষণা করেছেন।

রায়ে বলা হয়েছে, হিন্দু মেয়েরা বাবার নিজের অর্জিত এবং অন্যান্য সম্পত্তির অধিকারী হবে। হিন্দু নারী ও বিধবাদের সম্পত্তির উত্তরাধিকার নিয়ে মাদ্রাজ হাইকোর্টের এক রায়ের বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি করে দেশটির সর্বোচ্চ আদালতের বিচারপতি এস আবদুল নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চ এ রায় দেন।

আদালত জানায়, উইল করার আগে মৃত্যু হলে বাবার সম্পত্তির ওপর পরিবারের অন্য সদস্যদের তুলনায় মেয়েদের বেশি অধিকার হবে। উইল করার আগে কোনো হিন্দু পুরুষ যদি মারা যান, তাহলে তার সম্পত্তি সব সম্পত্তির উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হবে। তবে মৃত হিন্দু ব্যক্তির মেয়ে তার অন্যান্য আত্মীয়দের তুলনায় সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রে বেশি প্রাধান্য পাবেন।

ভারতের সুপ্রিম কোর্ট আরও জানায়, যৌথ পরিবারে বসবাস করলেও যদি কোনো হিন্দু ব্যক্তি কোনো ধরনের উইল বা ইচ্ছাপত্র না করেই মারা যান, তবে তার অর্জিত এবং অন্যান্য (উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি) সম্পত্তি উত্তরাধিকার সূত্রে মেয়েরাই পাবে।

হিন্দু বিধবা ও মেয়েদের উত্তরাধিকার পুরাতন হিন্দু রীতির পাশাপাশি বহু আইনেও সুরক্ষিত আছে বলেও ৫১ পৃষ্ঠার ওই রায়ে উল্লেখ করেন আদালত।


একাত্তর/এসএ

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর