গাড়ির চেয়ে ব্যাটারির দাম বেশি, শুনে বেহাল দশা মালিকের

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৫:২০ পিএম

২৭ হাজার পাউন্ড দিয়ে একটি মার্সিডিজের হাইব্রিড গাড়ি কিনেছিলেন যুক্তরাজ্যের লেস্টারের বাসিন্দা রঞ্জিত সিংহ। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ৩১ লাখ টাকা। কেনার সময় রঞ্জিতকে বলা হয়েছিলো গাড়ির ব্যাটারির মেয়াদ আট বছর। তারপর ব্যাটারিটি বদলাতে হবে।

গাড়ি কেনার ঠিক আট বছর পর ব্যাটারির দাম শুনে প্রায় আকাশ থেকেই পড়েছেন রঞ্জিত। ব্যাটারি বদলাতে গিয়ে তিনি জানতে পারেন, ব্যাটারির দাম ১৫ হাজার পাউন্ড অর্থাৎ বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ১৮ লাখ টাকা।

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস বুধবার এক প্রতিবেদনে বলছে, নতুন ব্যাটারির দাম শোনার পর রঞ্জিত তার গাড়ির বর্তমান বাজারদরের খোঁজ নেন। দেখা যায়, গাড়িটির বর্তমান বাজারদর মাত্র সাড়ে ১২ হাজার পাউন্ড অর্থাৎ বাংলাদেশি টাকায় যা প্রায় ১৫ লাখ টাকা। এতেই ধাক্কা খান রঞ্জিত। 

রঞ্জিত হিসাব করে দেখেন, গাড়িটির থেকে এখন গাড়ির ব্যাটারির দামই বেশি! তার উপর গাড়ির ব্যাটারি পরিবর্তন করতে মেকানিককে ঘণ্টা প্রতি ২০০ পাউন্ড বা ২৪ হাজার টাকা দিতে হবে।

এ সমস্যা সমাধানে বিশেষজ্ঞের পরামর্শও নিয়েছেন রঞ্জিত। কিন্তু সেখানে গিয়েও হতাশ হয়েছেন তিনি। 

আরও পড়ুন: মোজাম্বিকে মানুষ হত্যায় অভিযুক্ত দুই হাতিকে হত্যা

কারণ গাড়ি বিশেষজ্ঞরা বলছেন, এই গাড়ির সস্তায় ঠিক কোনো উপায়ই নেই। হয় ব্যাটারি পাল্টাতে হবে, না হয় গাড়িটি বেচে দিতে হবে। 

এমনকি এক বিশেষজ্ঞ রঞ্জিতকে জানিয়েছেন, ২০১৮ সালের মার্সিডিজ-বেঞ্জ হাইব্রিড গাড়ি কিনে একই সমস্যায় পড়েছেন ওই বিশেষজ্ঞ নিজেও।  

যদিও শখের মার্সিডিজ হাতছাড়া করতে চাইছেন না রঞ্জিত। ব্যাটারি পাল্টাবেন, নাকি গাড়ি বিক্রি করে দেবেন তা নিয়ে রয়েছেন দ্বন্দ্বে। 

রঞ্জিতের পরিবার বলছে, আমরা যদি আগে জানতাম এমনটা হবে, তাহলে এটি কেনার প্রশ্নই উঠতো না। 


একাত্তর/আরবিএস  

রাষ্ট্রপ্রধানদের সফরের সাধারণ প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী মোদী প্রায়ই বিশ্বনেতাদের সঙ্গে একই গাড়িতে সফর করেন। এটি শুধু তাঁদের ব্যক্তিগত সুসম্পর্কই নয়, বরং ভারতের সঙ্গে অন্যান্য দেশের বন্ধুত্বের...
আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি শুধু মাঠেই 'কিং' নন, মাঠের বাইরেও তার জীবনযাত্রা এক রাজকীয়তার প্রতীক।
দক্ষিণ কোরিয়ার একটি লিথিয়াম ব্যাটারি কারখানায় বিস্ফোরণের পর আগুনের ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
নেদারল্যান্ডসের উপকূলে প্রায় ৩০০ গাড়িসহ একটি জাহাজে আগুন লেগেছে। এতে একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে দেশটির কোস্টগার্ড জানিয়েছে।মঙ্গলবার রাতেপানামায় নিবন্ধিত ফ্রিম্যান্টল হাইওয়ে নামের...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর