বিশ্বনেতাদের গাড়ি দেখলেই উঠে পড়ছেন মোদী!

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতরাতে এক্সে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাঁকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একই গাড়িতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, নেসেটে (ইসরাইলি পার্লামেন্ট) আমার ভাষণের পর, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমি একটি প্রদর্শনীর দিকে যাচ্ছি, যেখানে প্রযুক্তির জগতের অভূতপূর্ব অগ্রগতিগুলো তুলে ধরা হয়েছে।

ছবিটিতে দুই নেতাকেই হাস্যোজ্জ্বল মুখে দেখা যাচ্ছে, যা তাঁদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ। এটি প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক ‘কারপ্লোম্যাসি’ বা ‘গাড়ি-কূটনীতি’র সবশেষ নিদর্শন।

রাষ্ট্রপ্রধানদের সফরের সাধারণ প্রোটোকল ভেঙে প্রধানমন্ত্রী মোদী প্রায়ই বিশ্বনেতাদের সঙ্গে একই গাড়িতে সফর করেন। এটি শুধু তাঁদের ব্যক্তিগত সুসম্পর্কই নয়, বরং ভারতের সঙ্গে অন্যান্য দেশের বন্ধুত্বের গভীরতাকেও প্রতিফলিত করে।

ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর এই 'কারপ্লোম্যাসি'র যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তাঁর বিখ্যাত প্রেসিডেন্সিয়াল গাড়ি ‘দ্য বিস্টে’ চড়েছিলেন তিনি।

সম্প্রতি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বিশেষ গাড়ি 'অরাস সেনাতে' করে মোদী দুইবার সফর করেছেন, গত বছরের সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সম্মেলন এবং ডিসেম্বরে পুতিনের ভারত সফরের সময়। এছাড়া গত বছর অক্টোবরে তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে গাড়ি শেয়ার করেছিলেন।

ছবি: সংগৃহীত
চলতি মাসের শুরুতে, প্রধানমন্ত্রী মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মুম্বাইতে 'ভারত-ফ্রান্স ইনোভেশন ফোরামে' যাওয়ার সময় একই গাড়িতে ভ্রমণ করেন। মালয়েশিয়া সফরের সময়ও প্রধানমন্ত্রী মোদী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কুয়ালালামপুরে একটি কমিউনিটি ইভেন্টে যাওয়ার পথে একই গাড়িতে ছিলেন। গত মাসে জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জ যখন ভারত সফরে আসেন, তখনও প্রধানমন্ত্রী মোদী তাঁর সঙ্গে একই গাড়িতে ভ্রমণ করেন।

ছবি: সংগৃহীত
মোদী-কূটনীতির এই অনন্য রূপটি আরও একবার দেখা গিয়েছিল যখন তিনি দিল্লির বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে স্বাগত জানাতে যান। এছাড়া গত বছরের ডিসেম্বরে জর্ডান সফরের সময় একটি অত্যন্ত আন্তরিক মুহূর্তে দেখা গিয়েছিল জর্ডানের যুবরাজ আল হোসেন বিন আবদুল্লাহ দ্বিতীয় স্বয়ং গাড়ি চালিয়ে প্রধানমন্ত্রী মোদীকে জর্ডান মিউজিয়ামে নিয়ে যাচ্ছেন।

এআরএস
আকাশপথে যান্ত্রিক গোলযোগ, আর সেখান থেকে বাঁচতে গিয়ে সড়কে চলন্ত গাড়ির ওপর বিমানের জরুরি অবতরণ! কানাডার পশ্চিমাঞ্চলে ঘটে যাওয়া এমনই এক অলৌকিক অথচ মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক ব্যক্তি।...
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার তরুণ শিক্ষার্থীর সংসদ ভবন অভিমুখে পদযাত্রা, কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত শতাধিক বিক্ষোভকারী—বিজেপি সরকারের জন্য গত কয়েক...
তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর