বিশাল বিষধর গোখরা খালি হাতে ধরলেন এক যুবক

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ০৯:২৯ পিএম

কিং কোবরা বা গোখরা। পৃথিবীর সবচেয়ে লম্বা বিষধর সাপ। আর এমনই একটি সাপকে খালি হাতে ধরে আলোচনায় এসেছেন থাইল্যান্ডের এক যুবক। 

থাইল্যান্ডে এমন একটি ঘটনার ভিডিও সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে এক যুবককে খালি হাতে একটি দৈত্যাকার গোখরো সাপ ধরতে দেখা যায়। 

নিউজ ওয়েবসাইট থাইগার জানিয়েছে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের ক্রাবির একটি পাম বাগানে সাপটি দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেয় স্থানীয় বাসিন্দারা। 

এ সময় বিশাল আকৃতির গোখরাটি একটি সেপটিক ট্যাঙ্কে লুকানোর চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীদের মতে সাপটি আয়তনে প্রায় ১৪ ফুটেরও বেশি এবং ওজন ১০ কেজির উপরে। 

কিন্তু এই বিশালাকার বিষধরকে খালি হাতে ধরে সবাইকে চমকে দিয়েছেন আও নাং সাবডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবক সুতি নাওয়াদ।

image


সাপ ধরার ভিডিওটিই এখন শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সাপটি ধরতে তার ২০ মিনিটেরও বেশি সময় লাগে বলে জানা যায়।

ভিডিওটিতে দেখা যায়, ৪০ বছর বয়সী নাওয়াদ প্রথমে সাপটিকে একটি খোলা রাস্তায় নিয়ে যান। তারপর ধীরে ধীরে নিজের হাতের কেরামতিতে এটিকে ধরার চেষ্টা করেন। 

প্রথমে হাজার চেষ্টা করেও সাপটিকে বাগে আনতে পারেননি তিনি। এমনকি একটা পর্যায়ে সাপটি তাকে বেশ কয়েকবার কামড়াতেও যায়। বাড়তে থাকে বিপদ। 

কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে পা ও হাতের সাহায্যে সাপটি ধরতে সমর্থ হন তিনি। সাপটিকে ধরার পর তাকে এরিমধ্যেই নিরাপদে প্রাকৃতিক আবাসস্থলে ছেড়ে দেয়া হয়েছে।

এটি বিশ্বের দীর্ঘতম বিষাক্ত সাপ, যার গড় দৈর্ঘ্য ১০-১৩ ফুট পর্যন্ত হয়ে থাকে। রেকর্ডের বৃহত্তম কিং কোবরাগুলোর মধ্যে একটি (১৮ ফুট ৪ ইঞ্চি) থাইল্যান্ডে ধরা পড়েছিলো।

একাত্তর/এআর

চারজন আরোহীকে নিয়ে একটি উড়োজাহাজে ব্লুমফন্টেইন থেকে প্রিটোরিয়ায় যাচ্ছিলেন দক্ষিণ আফ্রিকার পাইলট রুডলফ ইরাসমুস। তবে মাটি থেকে ১১ হাজার ফুট উচ্চতায় বসে ককপিটে একজন অতিরিক্ত আরোহীকে দেখতে পান তিনি।...
একই সঙ্গে দুজনের সঙ্গেও প্রেম-ভালোবাসায় জড়ানো যায়। এ নিয়ে বিস্তর বিতর্ক করা যেতেই পারে। তবে এমন অসাধ্যকে সাধন করে সেটি দেখিয়েছেন ভারতের এক যুবক। তিনি শুধু দুই নারীকে ভালোই বাসেননি, সেই সঙ্গে...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর