একই আসরে দুই প্রেমিকাকে বিয়ে করলেন যুবক

আপডেট : ১২ মার্চ ২০২৩, ০১:৪২ পিএম

একই সঙ্গে দুজনের সঙ্গেও প্রেম-ভালোবাসায় জড়ানো যায়। এ নিয়ে বিস্তর বিতর্ক করা যেতেই পারে। তবে এমন অসাধ্যকে সাধন করে সেটি দেখিয়েছেন ভারতের এক যুবক। 

তিনি শুধু দুই নারীকে ভালোই বাসেননি, সেই সঙ্গে দু’জনের সঙ্গে আলাদা করে লিভ-ইন করার পরও বিয়েও করেছেন। দু’জনের সম্মতিতে একই আসরে দুই প্রেমিকাকে বিয়ে করেছেন তিনি।

এমন অভিনব ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গনা রাজ্যে। গত বুধবার রাতে ভাদ্রাদ্রি কোথাগুডেম জেলার এক গ্রামে আলোচিত সেই বিয়ে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। 

বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের অনেক বাসিন্দা। তবে অনেকেই ইচ্ছা থাকার পরও এই বিয়েতে উপস্থিত হতে পারেননি নির্ধারিত সময়ের একদিন আগেই অনুষ্ঠান হওয়াতে। 

কথা ছিল বৃহস্পতিবার বিয়ে হবে। কিন্তু এ বিয়ে নিয়ে নানা কথা ছড়িয়ে পড়ায় তিন পরিবারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে। তাই ঝামেলা এড়াতে বুধবার রাতেই তারা বিয়ে করে ফেলেন।

ইরাবরু গ্রামের বাসিন্দা সাত্তিবাবু দুই গ্রামের স্বপ্না ও সুনিতার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। এরপর দুজনের সঙ্গে লিভ ইন। সুনিতা ছেলে সন্তানের জন্ম দেয় এবং স্বপ্না দেয় মেয়ে সন্তানের।

তাদের পরিবার প্রথমে সাত্তিবাবুর সঙ্গে বিয়ে দিতে রাজি ছিল না। তবে, শেষ পর্যন্ত তিনি দুই পরিবারকে রাজি করিয়ে ফেলেন। বিয়ের কার্ডে দুই প্রেমিকার নামই লেখেন সাত্তিবাবু।

এরপরেই এটি ভাইরাল হয় এবং ওই গ্রামে কিছু সাংবাদিক যায়। এতে করে ওই তিন পরিবারের মধ্যে ভয় ঢুকে যে তাদের বিয়েতে কেউ বাধা দিতে পারে। তাই তারা আগেই বিয়ে সেরে ফেলে।

ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে, সাত্তিবাবুরা যে আদিবাসী সম্প্রদায়ের সেখানে এখনও পুরুষের বহুবিবাহের প্রচলন আছে।


একাত্তর/এআর

ভারতের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেপ্তার এক সন্দেহভাজন জঙ্গির কাছ থেকে উঠে এল এক চাঞ্চল্যকর চক্রান্তের খবর। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’-এর সাথে যুক্ত এই...
অবশেষে প্রেম পেলো পূর্ণতা! শনিবার এক জমকালো কিন্তু একান্ত ব্যক্তিগত অনুষ্ঠানে প্রেমিকা জোডি হেডেনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ।
প্রেমিকাকে গলা টিপে হত্যা করার পর তিন দিন মরদেহের পাশেই বসে ছিলেন প্রেমিক। তার বিশ্বাস ছিলো, এক সময় জেগে উঠবেন প্রেমিকা। কৃতকর্মের জন্য চাইবেন ক্ষমা।অনেক অপেক্ষার পরও যখন প্রেমিকা জেগে উঠলো না, তখন...
কিং কোবরা বা গোখরা। পৃথিবীর সবচেয়ে লম্বা বিষধর সাপ। আর এমনই একটি সাপকে খালি হাতে ধরে আলোচনায় এসেছেন থাইল্যান্ডের এক যুবক। থাইল্যান্ডে এমন একটি ঘটনার ভিডিও সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর