একই দিনে জন্ম নিলো যমজ বোনের সন্তানরা!

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০৯:৫৯ পিএম

যমজ বোন বা যমজ ভাই কিংবা যমজ ভাই-বোনের সংখ্যা পৃথিবীতে অনেক। সাধারণত মায়ের গর্ভে একক ডিম্বানু নিষিক্তের সময় আলাদা হয়ে গেলেই জন্ম হয় অভিন্ন যমজদের। 

এমন যমজদের নিয়ে ছড়িয়ে ছটিয়ে আছে নানা কাহিনী। একজন হাসলে অপরজনও হাসে। অসুখও বাধায় একসঙ্গে। কিন্তু যমজ বোনের সন্তানের জন্মও একই দিনে!

এমন ধরনের অবাক ঘটনা সচরাচর না গেলেও, তেমনই এক বিরল ঘটনার জন্ম দিয়েছেন আমেরিকার মিনেসোটা রাজ্যের অভিন্ন যমজ বোন। 

তাদের দুজনই একই সময়ে সন্তানের মা হয়েছেন। যাকে বিরল ঘটনা হিসাবেই দেখছেন সেখানকার চিকিৎসা বিজ্ঞানীরা। 

image


র‍্যাচেল এবং কিম সন্ডার্স নামের দুই অভিন্ন যমজ বোন নিজেদের সন্তানের জন্ম দিয়েছেন একই দিনে। তাও আবার মাত্র দুই ঘণ্টার ব্যবধানে।

দুই বোন গর্ভধারণ করেছিলেন কাছাকাছি সময়ে। তবে চিকিৎসকরা তাদের সন্তান জন্ম দেওয়ার দিন ঠিক করে ছিলেন যথাক্রমে ৮ জুলাই এবং ৯ জুলাই। 

অথচ র‍্যাচেল এবং কিমের পুত্র ক্রু এবং টিম জন্ম নেয় একই দিনে। এই অভিন্ন যমজ দুই বোন জানান, যে তারা সন্তান চেয়েছিলেন একই সময়ে। সেই ইচ্ছাই পূরণ হয়েছে।

তারা জানান, দুজনের ইচ্ছেতেই তারা একই সময়ে অন্তঃসত্ত্বা হন। তবে একই দিনে প্রায় একই সময়ে তাদের সন্তানরা জন্ম নেবে এমনটা ভাবেননি র‍্যাচেল ও সন্ডার্স।

কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের অবাক করে তাদের মনের গোপন ইচ্ছাই সত্যি হলো। দুই শিশুর বয়স এখন ছয় মাস। তাদের মায়েরা জানিয়েছেন, তাদের সন্তানেরা সম্পূর্ণ সুস্থ আছেন।


একাত্তর/এআর

তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তার স্ত্রী প্রিসিলা চ্যান এক মেয়ের জন্ম দিয়েছেন।শুক্রবার (২৪...
ঘরের আসবাবপত্র কিনতে ১৫ দিন বয়সী শিশুকে বিক্রি করেছেন এক মা। ঘটনাটি ঘটেছে ভারতের ইন্দোরে।শুক্রবার (১০ জুন) এ খবর জানা গেছে ভারতীয় গণমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে।শিশুটির মা জানান, তার সঙ্গীর সঙ্গে...
গেলো ছয় দশকের মধ্যে বর্তমানে চীনে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন। এরইমধ্যে জনসংখ্যা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে দেশটি। তবে শুধু সরকারি উদ্যোগ নয়, এক্ষেত্রে এগিয়ে এসেছে চীনের বেসরকারি সংস্থাগুলোও।...
ভারতের মধ্যপ্রদেশের ভোপালে দুইটির বেশি সন্তান থাকায় এক হাজার সরকারি শিক্ষক-কর্মচারীকে শোকজ করেছে রাজ্য সরকার।  সংবাদমাধ্যমে রাজ্য সরকারের কর্মকর্তা এ কে মোডগিল বলেন, তিন সন্তান নেওয়া...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর