তৃতীয় সন্তান জন্মালেই ১২ লাখ টাকা, সাথে এক বছরের ছুটি

আপডেট : ০৫ মে ২০২২, ০৮:৪২ পিএম

গেলো ছয় দশকের মধ্যে বর্তমানে চীনে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন। এরইমধ্যে জনসংখ্যা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে দেশটি। তবে শুধু সরকারি উদ্যোগ নয়, এক্ষেত্রে এগিয়ে এসেছে চীনের বেসরকারি সংস্থাগুলোও। কর্মীদের উৎসাহ দিতে নানা ধরনের সুযোগসুবিধা দিচ্ছে সংস্থাগুলো। 

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ বলছে, সাম্প্রতি এক লোভনীয় অফার নিয়ে এসেছে চীনা সংস্থা বেজিং ডাবেইনং টেকনোলজি গ্রুপ। 

একটি বা দুইটি বা তিনটি সন্তান হলেই কর্মীদের জন্য আর্থিক পুরস্কার ঘোষণা করেছে সংস্থাটি। শুধু নগদ অর্থই নয়, সঙ্গে মিলবে ছুটিও।

বেজিং ডাবেইনং টেকনোলজি গ্রুপ জানিয়েছে, তৃতীয় সন্তান জন্ম দেয়ার ক্ষেত্রে সবচেয়ে লোভনীয় পুরস্কার পাবেন কর্মীরা। তৃতীয় সন্তানের জন্য চীনা মুদ্রায় প্রায় ৯০ হাজার ইয়ান পাবেন কর্মীরা। বাংলাদেশের মুদ্রায় যা প্রায় ১২ লাখ টাকা। এছাড়া মহিলা কর্মীকে এক বছর এবং পুরুষ কর্মীর ক্ষেত্রে ৯ মাসের (বেতনসহ) ছুটি দেয়া হবে। 

স্থানীয় চীনা সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, প্রথম বা দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও রয়েছে নগদ পুরস্কার। 

এর আগে জনসংখ্যা নিয়ন্ত্রণে ১৯৮০ সালে নতুন আইন করে চীনা সরকার। সে সময় প্রত্যেক দম্পতির জন্য একটিই সন্তান নির্দিষ্ট করে দেওয়া হয়। কিন্তু মাত্র কয়েক দশকের মধ্যেই বিশ্বের সর্বোচ্চ জনসংখ্যার এ দেশ এখন জনসংখ্যা সংকটে পড়েছে। 

আরও পড়ুন: দেশজুড়ে বিনোদন কেন্দ্রেগুলোতে ঈদ উৎসবের জোয়ার

২০১৯ সালে চীনে এক কোটি ৪৬ লাখ ৫০ হাজার নবজাতকের জন্ম হয়। আর ২০২০ সালে জন্ম নিয়েছে এক কোটি ২০ লাখ শিশু। প্রতি বছর এভাবেই কমছে শিশু জন্ম, দেখা দিয়েছে লোকবল সংকটের শঙ্কা। ফলে নাগরিকদের একাধিক সন্তানের নিতে উৎসাহ দিচ্ছে সরকারি, বেসরকারি সংস্থাগুলো। 


একাত্তর/আরবিএস   

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর