তৃতীয় সন্তানের বাবা হলেন মার্ক জাকারবার্গ

আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১০:৫৫ এএম

তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ। তার স্ত্রী প্রিসিলা চ্যান এক মেয়ের জন্ম দিয়েছেন।

শুক্রবার (২৪ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে মেয়ের বাবা হওয়ার ঘোষণা দেন জাকারবার্গ। সেখানে নিজের সদ্যজাত মেয়ের নামও জানিয়েছে তিনি।

পোস্টে তিনি লিখেন, ‘পৃথিবীতে স্বাগতম, অরেলিয়া চ্যান জাকারবার্গ’।

এর আগে গত বুধবার রাতে ইন্সটাগ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে নিজের ছবি শেয়ার করেন জাকারবার্গ।

পড়াশোনার সূত্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রিসিলার সঙ্গে পরিচয় হয় জাকারবার্গের। ২০০৩ সালে তাদের প্রণয়ের খবর প্রকাশ্যে আসে। আর ২০১০ সালে একসঙ্গে থাকতে শুরু করেন তারা। টানা দুই বছর লিভ ইন সম্পর্কে থাকেন জাকারবার্গ ও প্রিসিলা। তবে ২০১২ সালে বিয়ে করেন তারা। ওই বছরই চিকিৎসাবিজ্ঞান অধ্যয়ন সম্পন্ন করেন প্রিসিলা।

আরও পড়ুন: বাখমুত যুদ্ধ ‘স্থিতিশীল’ হচ্ছে: ইউক্রেনীয় কমান্ডার

২০১৫ সালে এই দম্পতির প্রথম মেয়ের জন্ম হয়। তার নাম ম্যাক্সিমা চ্যান জাকারবার্গ। আর দ্বিতীয় মেয়ের নাম আগস্ট চ্যান জাকারবার্গ।


একাত্তর/এসজে

টেক মোগল ইলন মাস্ক এবং মার্ক জাকারবার্গ এক মাসেরও বেশি সময় ধরে পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে মুখোমুখি হবার কথা বলে আসছেন। এই লড়াই ফেসবুক এবং নতুন প্লাটফর্ম এক্স-এ একযোগ সরাসরি সম্প্রচার করা...
মার্ক জাকারবার্গের সঙ্গে তার প্রস্তাবিত মুষ্টিযুদ্ধ সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম এক্স-এ লাইভস্ট্রিমিং করা হবে বলে জানিয়েছেন এক্স-এর স্বত্বাধিকারী ইলন মাস্ক। এই দুই সোশ্যাল মিডিয়া মোগল গত মার্চ থেকে...
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় দুই সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ফেসবুক ও টুইটারের শীর্ষ ব্যক্তি হিসেবে মার্ক জাকারবার্গ ও ইলন মাস্কের মধ্যে প্রতিযোগিতা থাকাটা অস্বাভাবিক কিছু নয়। এবার এই দুই জায়ান্ট...
টুইটারের পর এবার বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ফেসবুক, ইন্সটাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মাতৃপ্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটি এর মোট জনবলের ১৩ শতাংশ ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। বুধবার (৯ নভেম্বর)...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর