এবছরই ডিজিটাল মুদ্রা আনছে ভারত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৮ পিএম

চীনের পর এবার সরকারিভাবে নিজস্ব ডিজিটাল মুদ্রা প্রচলন করার ঘোষণা দিয়েছে ভারত। 

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বাজেটে এই ঘোষণা দেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করেই ডিজিটাল মুদ্রা বা কারেন্সি চালুর কথা জানিয়েছেন তিনি।

এই মুদ্রার নাম হবে সিবিডিসি বা সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি। এটি ভারতের প্রচলিত মুদ্রার চেয়ে ভিন্ন কিছু হবে না। 

পার্থক্য শুধু এটুকুই, এটা থাকবে ডিজিটাল রূপে, ডিজিটাল ওয়ালেটে। সেই ওয়ালেটের দেখভাল করবে ব্যাংক, মূল তদারক হবে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে।

গত বছরই সংসদে ভারত সরকার জানিয়েছিল, সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি চালু করা যায় কি না সেটা দেখছে আরবিআই৷

আরও পড়ুন: বিশ্বের দীর্ঘতম বজ্রপাতের রেকর্ড

তবে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সির ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি অর্থমন্ত্রী। শুধু জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবছরের মধ্যেই সরকারিভাবে ডিজিটাল মুদ্রা চালু করা হবে। 

সরকার নিয়ন্ত্রিত ডিজিটাল মুদ্রা চালুর পরই বিটকয়েনের মতো অন্যান্য ডিজিটাল মুদ্রা নিষিদ্ধ করা হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। 

এর আগে পরীক্ষামূলকভাবে ডিজিটাল মুদ্রার প্রচলন করে চীন। দেশটিতে বেসরকারিভাবে ক্রিপ্টোকারেন্সি বাণিজ্য নিষিদ্ধ করা হয়েছে। 


একাত্তর/এসজে

হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর