এইচআইভির ভয়ংকর এক প্রজাতি ছড়াচ্ছে ইউরোপে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৮ পিএম

নেদারল্যান্ডসে কয়েক দশক ধরে ঘাপটি মেরে থাকা এইচআইভির ভয়াবহ একটি স্ট্রেইনের খোঁজ পাওয়া গেছে। যেটিকে বিজ্ঞানীরা সবচেয়ে খারাপ ও ভয়ঙ্কর বলে নিশ্চিত করেছেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিগ ডেটা ইনস্টিটিউটের গবেষকদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক গবেষণায় ৬ হাজার ৭০০ এইচআইভি পজেটিভের নমুনা বিশ্লেষণে ১০৯ জনের শরীরে নতুন ধরনটি পাওয়া গেছে। নতুন এই ধরনের নাম ‘ভাইরুলেন্ট সাবটাইপ বি’ (ভিবি)।

বৃহস্পতিবার সাইন্স জার্নালে প্রকাশিত এই গবেষণার প্রতিবেদনে বলা হয়, অন্য ধরনের চেয়ে এ স্ট্রেইনে আক্রান্ত রোগীদের রক্তে ভাইরাসের উপস্থিতি সাড়ে তিন থেকে সাড়ে পাঁচগুণ বেশি।

এই ধরনে আক্রান্ত হলে এইচআইভি রোগীর দ্বিগুণ ক্ষতি হতে পারে। এটি দ্রুত আক্রান্তদের রোগপ্রতিরোধ ক্ষমতা ধ্বংস করে দেয়।

ভিবি স্ট্রেনের রোগীরাও অন্য লোকেদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়ায়। নতুন পরিবর্তনগুলো এইচআইভি-১ ভাইরাসকে আরও বেশি সংক্রামক ও বিপজ্জনক করে তুলতে পারে।

ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি অফ সান ডিয়াগোর জীববিজ্ঞানী এবং এপিডেমিওলজিস্ট জোয়েল ওয়ারথেইম বলেছেন, নতুন রূপটি বিশ্বে থাকা এইচআইভি ওষুধে কাজ করে না।

তাই এটি নিয়ে এখন নতুন করে আবারও গবেষণা করছেন তারা। তিনি মনে করেন এইচআইভি সবচেয় দ্রুত-পরিবর্তনকারী ভাইরাসগুলির মধ্যে একটি।

১৯৮০ দশকের শেষে এবং ১৯৯০ দশকের শুরুতে নেদারল্যান্ডসে এ ভাইরাস দেখা যায়। ২০১০ সালের দিকে এর তীব্রতা কমতে থাকে।

তবে, অক্সফোর্ডের বিজ্ঞানীরা জানান, চিকিৎসা শুরুর পর অন্য ধরনে আক্রান্তদের মতো ভিবি স্ট্রেইনের রোগীরাও রোগপ্রতিরোধ ক্ষমতা ফিরে পাচ্ছে।

আর, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার এই সময় এইচআইভির নতুন রূপ নিয়ে খুব বেশি চিন্তিত নয়। তবে নজরদারি বাড়ানোর তাগাদা দিয়েছে সংস্থাটি।


একাত্তর/টিএ

১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা 'কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস' জানিয়েছে, পশ্চিম ইউরোপ চলতি মৌসুমে ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে উষ্ণ জুন ও জুলাই মাস প্রত্যক্ষ করেছে। সংস্থাটির...
মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
সুইডেনের স্টকহোম শহরের এক কনকনে শীতের রাতে ম্যাকডোনাল্ডসের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ২০ বছর বয়সী শিক্ষার্থী মুরাদ আবদেলকাদর। পথিমধ্যে কালো পোশাক পরা এক তরুণ হঠাৎ পিস্তল উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে আসে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর