ইউরোপকে স্বনির্ভর হওয়ার তাগিদ বার্লিনের

জার্মানি থেকে মার্কিন সেনা প্রত্যাহার

আপডেট : ০৩ মে ২০২৬, ০৬:৩৩ পিএম

জার্মানি থেকে পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারে পেন্টাগনের সিদ্ধান্তকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে। গত শুক্রবার ঘোষিত এই সিদ্ধান্তের প্রেক্ষিতে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস শনিবার জানিয়েছেন, এই পরিস্থিতি ইউরোপীয় দেশগুলোকে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে উৎসাহিত করবে। তবে, ওয়াশিংটনের এই পদক্ষেপ নিয়ে স্বয়ং যুক্তরাষ্ট্রের রিপাবলিকান আইনপ্রণেতা এবং ন্যাটোর মিত্র দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।


ফ্লোরিডায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দেন, সংখ্যা শুধু পাঁচ হাজারে সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতে আরও অনেক সেনা সরিয়ে নেয়া হবে। মূলত ইরান যুদ্ধ নিয়ে ইউরোপের সাথে মতভেদ এবং গাড়ি আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি, এই দ্বিমুখী চাপে জার্মানি ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন তলানিতে। পেন্টাগন জানিয়েছে, আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই প্রত্যাহার প্রক্রিয়া শেষ হবে। তবে এই সেনারা ইউরোপের অন্য কোথাও মোতায়েন হবে নাকি সরাসরি যুক্তরাষ্ট্রে ফিরে যাবে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি।

জার্মানির জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে দূরপাল্লার টমাহক মিসাইলসহ একটি মার্কিন ব্যাটালিয়ন মোতায়েনের পরিকল্পনা বাতিল হওয়া। বাইডেন প্রশাসনের নেয়া এই উদ্যোগটি রাশিয়ার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরক্ষা দেয়াল হিসেবে বিবেচিত হচ্ছিল। সামরিক বিশ্লেষকদের মতে, ন্যাটোর ভেতরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একচেটিয়া আধিপত্য রয়েছে। ফলে এই ব্যাটালিয়ন মোতায়েন না হওয়া সেনা সংখ্যা কমানোর চেয়েও কৌশলগতভাবে অনেক বেশি গুরুতর ক্ষতি হিসেবে দেখা হচ্ছে।


জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী পিস্টোরিয়াস বিষয়টিকে একটি সুযোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, ইউরোপীয় হিসেবে আমাদের নিজেদের নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নিতে হবে। জার্মানি ইতিমধ্যে তাদের সক্রিয় সেনাসংখ্যা ১ লক্ষ ৮৫ হাজার থেকে বাড়িয়ে ২ লক্ষ ৬০ হাজারে উন্নীত করার কাজ শুরু করেছে।

অন্যদিকে, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক গভীর উদ্বেগ প্রকাশ করে একে জোটের ভাঙন হিসেবে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, আটলান্টিক ওপারের এই মিত্রতা ভেঙে যাওয়া বাইরের শত্রুর চেয়েও বড় হুমকি। মার্কিন সেনেটর রজার উইকার এবং প্রতিনিধি মাইক রজার্সও এই সিদ্ধান্তকে ভ্লাদিমির পুতিনের কাছে ভুল বার্তা পাঠানোর ঝুঁকি হিসেবে দেখছেন। তাদের মতে, সেনা প্রত্যাহার না করে বরং ইউরোপের পূর্ব প্রান্তে সরিয়ে নেওয়া উচিত ছিল।


জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জের দলের পররাষ্ট্রনীতি বিষয়ক কর্মকর্তা পিটার বেয়ার মনে করেন, এই সিদ্ধান্তগুলো কোনো সুসংগত কৌশলের অংশ নয়, বরং ট্রাম্পের হতাশা এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশ। জনমত জরিপে পিছিয়ে থাকা এবং ইউক্রেন ও ইরানের মতো অমীমাংসিত সংকটের চাপে থাকা ট্রাম্প প্রশাসন এখন ইউরোপের ওপর চাপ সৃষ্টি করতে সামরিক ও বাণিজ্যিক, উভয় অস্ত্রই ব্যবহার করছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জার্মানিতে মার্কিন সামরিক উপস্থিতি রাশিয়ার বিরুদ্ধে একটি বড় ঢাল হিসেবে কাজ করে আসছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে রামস্টেইন এয়ারবেসের মতো গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোর ভবিষ্যত এবং ইউরোপের নিজস্ব নিরাপত্তা সক্ষমতা নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি হয়েছে। মিত্রদের মধ্যে দূরত্ব শেষ পর্যন্ত বৈশ্বিক ভূ-রাজনীতিতে রুশ প্রভাব বাড়াতে সহায়ক হবে কিনা, তা নিয়ে বিতর্ক তুঙ্গে।

তথ্যসূত্র: রয়টার্স

আরবিএস
জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সরাসরি ও সহিংস সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির বহিরাগত গোয়েন্দা সংস্থা 'বিএনডি'-র প্রধান মার্টিন ইয়েগার। সোমবার...
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক বাহিনীর সিংহভাগ শক্তি আটকে থাকায় এই মুহূর্তে সামরিক জোট ন্যাটোর ওপর বড় ধরনের কোনো সামরিক আক্রমণ চালানোর মতো সামর্থ্য মস্কোর নেই, সোমবার এক বিবৃতিতে এমন বিস্ফোরক দাবি...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর