টিকাবিরোধী অবরোধে অটোয়ায় জরুরি অবস্থা

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৮ পিএম

করোনাভাইরাস নিয়ন্ত্রণে বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদরত ট্রাকচালকদের ১০ দিন ধরে চলা নজিরবিহীন অটোয়া অবরোধ মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন রাজধানী শহরটির মেয়র।

রোববার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মেয়র জিম ওয়াটসন বলেন, চলমান বিক্ষোভে নাগরিকদের নিরাপত্তা  হুমকির মুখে  এবং এই পরিস্থিতিতে অন্যান্য কর্তৃপক্ষ ও সরকারের পক্ষ থেকে সমর্থন জরুরী। 

বিক্ষোভকারীরা সংখ্যায় পুলিশের চেয়ে বেশি হওয়ায় নগর 'পুরোপুরি নিয়ন্ত্রণহীন' হয়ে পড়েছে বলে ওয়াটসন জানিয়েছেন।

এর আগে, বিক্ষোভকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছিলেন অটোয়ার মেয়র। তবে জরুরি অবস্থা ঘোষণার পর কি ধরণের পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি, তা বিস্তারিত জানাননি ।

image


উল্লেখ্য, কানাডা-যুক্তরাষ্ট্রের মধ্যে চলাচলকারী ট্রাকচালকদের জন্য করোনা টিকা বাধ্যতামূলক করার প্রতিবাদে 'ফ্রিডম কনভয়' নামের এই আন্দোলনের সূত্রপাত। কালক্রমে  ট্রাকচালকদের এই আন্দোলন কানাডার জনস্বাস্থ্য ব্যবস্থা এবং প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকারের বিরুদ্ধে মোড় নেয় বলে জানায় রয়টার্স।

রাস্তায় গাড়ি রেখে ও তাঁবু গেড়ে অবস্থান নিয়ে অবরোধ চালাচ্ছেন বিক্ষোভকারীরা। এতে অটোয়ার কেন্দ্রস্থল অচল হয়ে পরেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে। 

অটোয়ার মেয়র ওয়াটসন কানাডার সিএফআরএ রেডিওকে বলেছেন, 'প্রতিবাদকারীরা ক্রমাগত হর্ন ও সাইরেন বাজিয়ে অংসবেদনশীল আচরণ করছে আর পটকা ফুটিয়ে প্রতিবাদকে একটি উৎসবে পরিণত করেছে।'  

এদিকে, পরিস্থিতি সামলাতে সরকারি কোনো পদক্ষেপ না দেখে অটোয়ার বাসিন্দারা ক্ষুব্ধ। নগরীর পুলিশ রোববার কিছু প্রতিবাদকারীকে অন্য স্থানে সরিয়ে নিয়েছে এবং নতুন ব্যারিকেড স্থাপন করেছে।

image


অবশ্য অটোয়া পুলিশ জানিয়েছে, তারা ফৌজদারি বিচারে ব্যবহার করার জন্য গাড়ির রেজিস্ট্রেশনসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করছে।

কানাডার জননিরাপত্তামন্ত্রী মার্কো ম্যানডিচিনো রোববার (৬ ফেব্রুয়ারি) জানিয়েছেন, সরকার এই ইস্যুতে পিছু হটবে না। 

সিবিসি টেলিভিশনকে তিনি বলেন, 'টিকা বাধ্যতামূলক করার প্রশ্নটি নির্বাচনের ব্যালটে তুলেছিলাম আমরা আর যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, কানাডিয়ানদের বিশাল সমর্থন নিয়ে আমরা শুধু তাই পালন করছি। 

আর এই 'ফ্রিডম কনভয়' আন্দোলনের সংগঠকরা জানিয়েছেন, টিকার এই বাধ্যবাধকতা তুলে না নেওয়া পর্যন্ত তারা অবরোধ তুলবেন না।


একাত্তর/জো 

যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত (৫৪)। শুক্রবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে...
শান্ত ও নিভৃত শহর হিসেবে পরিচিত ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ মঙ্গলবার এক রক্তক্ষয়ী বিকেলের সাক্ষী হলো। স্থানীয় একটি হাইস্কুলে এক নারী বন্দুকধারীর অতর্কিত হামলায় শিক্ষার্থী ও সাধারণ নাগরিকসহ মোট ৯...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ও কানাডাকে সংযোগকারী একটি নবনির্মিত সেতু উদ্বোধনে বাধা দেয়ার হুমকি দিয়েছেন। তার দাবি, ওয়াশিংটন তার উত্তরদিকের এই প্রতিবেশীকে যা যা দিয়েছে, তার পুরো...
চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি চূড়ান্ত করলে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে—এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর