চীনে তুষার ও বরফ ভাস্কর্যের সঙ্গে আলোর উৎসব

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৪৪ পিএম

চীনের হারবিনে চলছে তুষার ও বরফের তৈরি ভাস্কর্যের আন্তর্জাতিক উৎসব। বরফ কেটে বানানো হয়েছে কেল্লা, প্রাসাদ, ঘরবাড়ি।

আলো আর বরফে তৈরি চোখ ধাঁধাঁনো পরিবেশ দেখতে সেখানে ভিড় জমাচ্ছে হাজারোপর্যটক। দিন কয়েক আগে শুরু হওয়া এই উৎসব চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতি বছর শীতে চীনের হেইলংজিয়াং প্রদেশ যেন পরিনত হয় বরফ আর তুষাররাজ্যে। এ সময় ওই এলাকার তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে।

এর মাঝেই প্রদেশটির হারবিন শহরে শুরু হয় বার্ষিক ‘স্নো অ্যান্ড আইসফেস্টিভ্যাল’। তৈরি করা হয় বিশাল বরফের দুর্গ আর নানা ধরণের ভাস্কর্য। 

রাতে বেলায় রঙিন আলোকচ্ছটায় বরফের এসব স্থাপনা হয়ে উঠে আরও বর্ণিল।হারবিনের পথে হাঁটতে হাঁটতে দর্শনার্থীরা চোখ জুড়ায় অসাধারণ সব বরফের অট্টালিকা আরআলোর খেলা।

এলাকাভেদে ভিন্ন ভিন্ন প্রদর্শনীর জন্য প্রবেশমূল্য ভিন্ন। দর্শনার্থীরানির্দিষ্ট টিকেট মূল্যের বিনিময়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে পারেন।

করোনার কারণে এবারও কিছুটা ছোট পরিসরে চলছে উৎসব। আর পর্যটকদের প্রবেশেদেখাতে হচ্ছে করোনা মুক্ত সনদ।

এ বছরের ডিজাইন করা হচ্ছে শীতকালিন অলিম্পিককে লক্ষ করে। অলিম্পিকও প্যারা অলিম্পিকের জন্য তৈরি করা হয়েছে নানা ধরণের মাস্কট।

এবারের উৎসবের কেন্দ্রে আছে টাওয়ার শেপের বরফের ভাস্কর্য। যা অলিম্পিকেরমশালকে প্রতিনিধিত্ব করছে। পর্যটকদের জন্য ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চলবে এই বরফের উৎসব।

১৯৬৩ সাল থেকে চীনের এই শহরে হয়ে আসছে ঐতিহ্যবাহী এই উৎসব। একবারইউৎসবে ছেদ পড়েছিল চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময়।

তখন অনেক বছরের জন্য এই উৎসব বন্ধ হয়ে যায়। আবার পুরোদমে এই জনপ্রিয়উৎসব শুরু হয় ১৯৮৫ সালে।

বরফের এই নগরী গড়ে তুলতে হাজার হাজার বরফের ব্লক তুলে আনা হয় শীতেজমাট বেঁধে যাওয়া এক কিলোমিটার বিস্তৃত সনঘুয়া নদী থেকে।

আয়তনের হিসেবে প্রায় ৮০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে চলে এই উৎসব। আরতৈরি হয় দুই হাজারেরও বেশি বরফের ভাস্কর্য।

 

একাত্তর/আরবিএস  

ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর