ন্যাটোর বিরুদ্ধে অস্থিরতা তৈরির অভিযোগ আনলো মস্কো

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৬ পিএম

পশ্চিমা সামরিক জোট ন্যাটের বিরুদ্ধে সাবেক সোভিয়েত অঞ্চলে অস্থিরতা তৈরির অভিযোগ তুলেছে মস্কো। সেই সঙ্গে হুশিয়ারি দিয়ে বলেছে, এতে সংকট আরো গভীর হবে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) মস্কো অভিযোগ করেছে, বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে চলমান উত্তেজনায় ঘি ঢালছে।

ইউক্রেন সংকটের অজুহাতে রুশ বলয়ের চারপাশের সীমান্তে ন্যাটো জোট সেনা উপস্থিতি রাখছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

মস্কো জানায়, ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছে, ন্যাটোর অস্থিতিশীল আচরণ এবং ইউক্রেনকে সামরিক সহায়তা, এ দুই কারণে সংকট বাড়ছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, রাশিয়ার সীমান্তে ন্যাটো সেনা উপস্থিতি বেড়েই চলছে। ইউক্রেন সংকটকে পুঁজি করে তারা এটা করছে।

উত্তেজনা পরিহারে কিয়েভকে মিনস্ক চুক্তি বাস্তবায়নের আহ্বান জানায় মস্কো। সম্প্রতি ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনা সমাবেশ করে রাশিয়া।

এদিকে, ইউক্রেন সংকট নিয়ে সতর্কবার্তা দিয়ে ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউরোপে সত্যিকারের যুদ্ধের ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন: যে কোন সময় ইউক্রেনে হামলা হতে পারে: ব্লিনকেন

শুক্রবার রোমানিয়ার বিমানঘাঁটিতে তিনি এসব কথা জানান। পূর্ব ইউরোপের দেশটিতে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে কিছু সেনা মোতায়েন রেখেছে।

ন্যাটো প্রধান স্টলটেনবার্গ বলেন, ওয়াশিংটন নেতৃত্বাধীন জোট আসন্ন মাসসমূহে পূর্ব ইউরোপে দীর্ঘ মেয়াদি সেনা রাখার সিদ্ধান্তের কথা ভাববে।


একাত্তর/আরএ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর