পাকিস্তানে আবারও ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫৯ পিএম

কোরান শরিফের কয়েকটি পাতা পোড়ানোর অভিযোগে পাকিস্তানে একজনকে পিটিয়ে হত্যা করেছে সংঘবদ্ধ এক দল গ্রামবাসী। 

পুলিশ জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলে এই ঘটনা ঘটেছে। পাঞ্জাব প্রদেশের খানেওয়াল জেলায় শনিবার (১২ ফেব্রুয়ারি) এই পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, পুলিশ হেফাজতে থাকা ওই ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) তার দাফনও সম্পন্ন হয়েছে। 

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ওই ব্যক্তিকে রক্ষায় ব্যর্থতার জন্য দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিবেদন চেয়েছেন। 

তিনি বলেছেন, আইন হাতে তুলে নেওয়ার বিরুদ্ধে 'জিরো টলারেন্স নীতি' বজায় রাখবে তার সরকার।

পুলিশ কর্মকর্তা মুনওয়ার হুসেইন দাবি করেছেন, আনুমানিক ৪০ বছরের ওই ব্যক্তিকে গাছের সঙ্গে বাধা এবং অচেতন অবস্থায় পাওয়া যায়। 

গ্রামবাসী লাঠি, কুড়াল এবং লোহার রড দিয়ে পিটিয়ে ওই ব্যক্তিকে হত্যা করে তার দেহ গাছে ঝুলিয়ে দেয় বলেও জানান তিনি। 

আরও পড়ুন: অস্ত্র সরবরাহ না করার সিদ্ধান্ত 'জার্মান ভন্ডামি': ইউক্রেন

ঘটনাটি ঘটেছে খানেওয়াল জেলার তুলাম্বা থানা এলাকায়। তুলাম্বা থানার প্রধান মুনায়ার গুজ্জার জানিয়েছেন, নিহত ব্যক্তি গত ১৫ বছর ধরে মানসিক জটিলতায় ভুগছিলেন।

উল্লেখ্য,মাত্র দুই মাস আগে পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে ধর্ম অবমাননার অভিযোগে এক শ্রীলঙ্কান ফ্যাক্টরি ম্যানেজারকে পিটিয়ে হত্যা করে তার মরদেহ পুড়িয়ে দেওয়া হয়।

এদিকে, পাকিস্তানে কট্টর ধর্ম অবমাননা বিরোধী আইন রয়েছে। এতে অভিযুক্তদের মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। তবুও এ ধরণের ধর্ম অবমাননা সংশ্লিষ্ট সহিংসতা সেখানে নৈমিত্তিক। 


একাত্তর/জো 

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর