প্রিন্স চার্লসের পর এবার ক্যামিলা করোনা আক্রান্ত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৬ পিএম

গেলো সপ্তাহেই ব্রিটিশ সিংহাসনের উত্তরসূরি প্রিন্স চার্লস দ্বিতীয়বারের মতো করোনায় আক্রান্ত হন। এবার আক্রান্ত হলেন তাঁর স্ত্রী ক্যামিলা।

লন্ডনে প্রিন্স অব ওয়েলসের রাজকীয় বাসস্থান ক্লারেন্স হাউস এক বিবৃতিতে জানিয়েছে, ডাচেস অব কর্নওয়ালের করোন পরীক্ষায় পজেটিভ হয়েছে। তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন।

বিবৃতিতে আরো জানানো হয়, ক্যামিলা সরকারের সব নির্দেশনা অনুসরণ করছেন। ব্রিটেনের আলোচিত দম্পতি চার্লস ও ক্যামিলা কভিডের বুস্টার ডোজ নিয়েছেন।

রাজকীয় সূত্র জানায়, ক্যামিলা করোনা প্রতিরোধী টিকার তিন ডোজ নিয়েছেন। সে অনুযায়ী সবকিছু পর্যালোচনা করা হচ্ছে।

সংক্রমণ ধরা পড়ার দুই দিন আগে মা রানী এলিজাবেথের সঙ্গে দেখা করেছিলেন প্রিন্স চার্লস। বর্তমানে করোনার কোনো লক্ষণ না থাকলেও পর্যবেক্ষণে রয়েছেন রানী।

সম্প্রতি রানী দ্বিতীয় এলিজাবেথ তার প্ল্যাটিনাম জুবিলির ঐতিহাসিক দিনে জানান, ছেলে প্রিন্স চার্লস যখন রাজা হবেন তখন রানি হিসেবে পরিচিত হবেন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা।

ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকীতে দেওয়া বার্তায় রানী এলিজাবেথ বলেন, এটা তার ‘আন্তরিক ইচ্ছা যে ক্যামিলার পদবি ‘ডাচেস অব কর্নওয়াল থাকবে।


একাত্তর/টিএ

মানবশরীরে করোনা টিকার দু'টি বিরল নতুন কিন্তু ব্যতিক্রমী পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা। এ নিয়ে এখন পর্যন্ত করা সবচেয়ে বড় গবেষণায় দেখা গেছে, করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া...
করোনা মহামারীর ধকল কাটিয়ে উঠতে না উঠতেই শুরু হয়ে যায় পরবর্তী মহামারী নিয়ে গবেষকদের সতর্ক উচ্চারণ।
বিশ্বজুড়ে আবারও শুরু হয়েছে প্রাণঘাতী করোনার প্রকোপ। বিভিন্ন দেশে গত এক মাসে করোনা সংক্রমণের হার বেড়েছে ৫২ শতাংশ। সেই সঙ্গে বাড়ছে মৃত্যু হারও।
করোনা মহামারির কারণে প্রায় সাড়ে তিন বছর বন্ধ রাখার পর অবশেষে বিদেশিদের জন্য সীমান্ত খুলেছে উত্তর কোরিয়া।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর