কানাডায় ট্রলার ডুবে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ১১

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:০০ পিএম

কানাডার পূর্ব উপকূলে একটি স্প্যানিশ মাছ ধরার ট্রলার ডুবে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১১ জন। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) গভীর রাতে নিউফাউন্ডল্যান্ড উপকূল থেকে প্রায় সাড়ে চারশ' কিলোমিটার দূরে ভিলা ডি পিটাংসো নামের ট্রলারটি থেকে দুটি বিপদ সংকেত পাঠানো হয় বলে জানায় উদ্ধারকারী সংস্থা সালভামেন্টো মেরিটাইমো।  

ট্রলারটিতে ১৬ জন স্প্যানিশ, পাঁচ পেরুভিয়ান ও তিন ঘানাইয়ান নাগরিকসহ ২৪ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে তিনজনকে হাইপোথারমিয়ায় আক্রান্ত অবস্থায় একটি লাইফবোট থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন: হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট গ্রেপ্তার

ট্রলারডুবির খবর পাওয়ার পর সেখানে একটি কানাডীয় উদ্ধারকারী জাহাজ, হেলিকপ্টার ও বেশ কিছু স্থানীয় মাছ ধরার নৌকা পাঠানো হয়। 

তবে প্রতিকূল আবহাওয়া পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানানো হয়েছে। 


একাত্তর/এসজে

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন সামরিক বাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর