কয়েক দিনের মধ্যেই ইউক্রেনে হামলা করবে রাশিয়া : বাইডেন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ঝুঁকি ‘খুব বেশি’ এবং আগামী কয়েক দিনের মধ্যেই তা ঘটতে পারে। এনডিটিভির খবর।

মস্কো সীমান্ত থেকে সৈন্য প্রত্যাহারের দাবি করা সত্ত্বেও বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাইডেন বলেন, ঝুঁকি ‘খুব বেশি’। কারণ, তারা তাদের কোনো সৈন্যকে সরিয়ে নেয়নি। বরং তারা সীমান্তে আরও সৈন্য পাঠিয়েছে।

তিনি বলেন, আমাদের কাছে থাকা সবগুলো ইঙ্গিত বলছে তারা ইউক্রেনে ঢোকার জন্য প্রস্তুত। আমার ধারণা এটা আগামী কয়েক দিনের মধ্যে ঘটবে।

বাইডেন বলেন, তিনি এখনও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে অচলাবস্থা থেকে বেরিয়ে আসার কূটনৈতিক উপায়ের জন্য মার্কিন প্রস্তাবের সাড়া পাননি।

তিনি বলেন, এখনও কূটনৈতিক উপায় রয়েছে। তবে পুতিনকে ফোন কল করার পরিকল্পনা নেই।

ইউক্রনের ন্যাটোতে যোগদানের পরিকল্পনা করায় রাশিয়া দেশটির সীমান্তে বিপুল সংখ্যক সেনা সমাবেশ করেছে।


একাত্তর/এআর


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর