এবার নারী ট্রেন চালক নিয়োগ দেবে সৌদি

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৩ এএম

রক্ষণশীলতার কারণে সৌদি আরবে নারীদের ঘরে বন্দি রাখার যে সমালোচনা বিশ্বব্যাপী তা ঘুচাতে এবার জোরেশোরে কাজ শুরু করেছে দেশটি।

ভোটের অধিকার থেকে শুরু করে ব্যক্তিগত গাড়ি চালানোর অনুমোদনের পর এবার প্রাতিষ্ঠানিকভাবে চালক হিসেবে নারীদের নিয়োগের জন্য দেয়া হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি।

আর এরচেয়েও বড় খবর হলো ৩০টি পদের জন্যে দেয়া বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন পড়েছে ২৮ হাজার। খবর রয়টার্সের।

বুধবার স্প্যানিশ রেলের কর্মকর্তা রেনফে জানান, শিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজি ভাষা দক্ষতার ওপর ভিত্তি করে প্রায় অর্ধেক প্রার্থী কমিয়ে আনা সম্ভব হয়েছে। আগামী মার্চ নাগাদ বাকি কাজও শেষ হয়ে যাবে।

এক বছর বেতনসহ প্রশিক্ষণের পর ৩০ নির্বাচিত নারী মক্কা এবং মদিনার মধ্যবর্তী শহরগুলোতে বুলেট ট্রেন চালাবে।

আরও পড়ুন: কয়েক দিনের মধ্যেই ইউক্রেনে হামলা করবে রাশিয়া : বাইডেন

তিনি আরও জানান, অঞ্চলটিতে নারীদের জন্য কাজের সুযোগ তৈরির লক্ষ্যে তাদের প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। এছাড়া বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৮০ জন পুরুষ কর্মী কর্মরত আছেন এবং আরও ৫০ জনকে নিয়োগের কথা চলছে।

কিছুদিন আগ পর্যন্তও দেশটিতে নারীদের কাজ শিক্ষিকা কিংবা চিকিৎসাসংক্রান্ত দায়িত্বের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এমনকি ২০১৮ সাল পর্যন্ত নারীদের গাড়ি চালানোরও সুযোগ ছিল না।

গত পাঁচ বছরে দেশটির কর্মশক্তি প্রায় দ্বিগুণ হয়েছে। আর তার পুরো কৃতিত্বই দেশটির যুবরাজের। অর্থনীতি নিয়ে তার নতুন পরিকল্পনার কারণেই নারীরা এতে অংশ নিতে পারছে, যা কি না এর আগ অব্দি শুধু পুরুষ এবং অভিবাসী কর্মীদের দখলেই ছিল।


একাত্তর/টিএ

সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ও রক্তক্ষয়ী হামলার ছবি-ভিডিও ধারণ করায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে একাধিক আমেরিকান নাগরিক...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর