লেভরভের সঙ্গে বৈঠক বাতিল করলেন ব্লিনকেন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৪ পিএম

ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাশিয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে সংকট আরো জটিল আকার নিতে পারে বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

মঙ্গলবার আমেমিরকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, বৃচস্পতিবার অনুষ্ঠিত হতে যাওয়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে তার নির্ধারিত বৈঠক বাতিল করেছেন।

মনে করা হচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক ও লুহানস্ক এলাকাকে স্বাধীন ঘোষণা করে রাশিয়ার সেনা পাঠানোর প্রতিবাদেই ব্লিনকেন এই বৈঠক বাতিল করলেন।

তিনি বলেন, বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া ইউক্রেনে তাদের আগ্রাসন চালানো শুরু করে দিয়েছে। আর এর মধ্য দিয়ে তারা স্পষ্ট বার্তা দিয়েছে যে মস্কো কূটনৈতিক আলোচনার পথ পুরোপরি প্রত্যাখান করেছে। ফলে এখন এ বৈঠকের আয়োজন করা অর্থহীন।

বৃহস্পতিবার জেনেভায়  ব্লিনকেন ও লেভরভের এই বৈঠক করার কথা ছিলো। রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের হুমকি প্রশমনের আশায় গত সপ্তাহে এ বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়।

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন: সামরিক শক্তিতে কে কোথায়

ব্লিনকেন বলেন, ইউক্রেনের বিরুদ্ধে ইতোমধ্যে আগ্রাসন শুরু হয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরো ইউক্রেন নিয়ন্ত্রণের ব্যাপারে ইতোমধ্যে তার পরিকল্পনা ঘোষণা করেছেন।

উল্লেখ্য, রুশ পররাষ্ট্রমন্ত্রী লেভরভ সোমবার জানিয়েছিলেন, জেনেভাতে তার সঙ্গে ব্লিনকেনের সঙ্গে বৈঠকেই তিনি গোটা পরিস্থিতি তুলে ধরে শান্তি প্রক্রিয়া শুরুর আহবান জানাবেন।

 

একাত্তর/আরবিএস  

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর