৫০ রাশিয়ান সৈন্য নিহত ও চার ট্যাংক ধ্বংসের দাবি ইউক্রেনের

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৫৫ পিএম

রাশিয়ার ৫০ জন সৈন্য ইউক্রেনের সেনাবাহিনীর হাতে নিহত হওয়ার পাশাপাশি চারটি রাশিয়ান ট্যাংক ধ্বংস করেছে বলে দাবি করেছে ইউক্রেন। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত লুহানস্ক অঞ্চলের একটি শহরে ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে রাশিয়া সমর্থিত ৫০ সেনার মৃত্যু হয়েছে। 

এছাড়াও পূর্বাঞ্চলের খারকিভ শহরে চারটি রাশিয়ান ট্যাংক ধ্বংস করার পাশাপাশি ষষ্ঠ একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইউক্রেন। 

বৃহস্পতিবার সকালে ইউক্রেনের সেনাবাহিনী দাবি করে, তাদের গুলিতে রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে।

আরও পড়ুন: ছাত্রী ধর্ষণের প্রতিবাদে উত্তাল গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়

তবে এসব দাবি অস্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

এদিকে, দক্ষিণের খারসন অঞ্চলে ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। 

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের ডনবাস অঞ্চলে সেনা অভিযান পরিচালনার ঘোষণা দেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

ইতোমধ্যে রাশিয়ার সেনাবাহিনী উত্তরে বেলারুশ, দক্ষিণে ক্রিমিয়া ও পূর্বাঞ্চলে খারকিভ থেকে ইউক্রেনে প্রবেশ করছে বলে জানিয়েছে ইউক্রেন। 


একাত্তর/এসজে

ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর