সুদের হার দ্বিগুণ করলো রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১৬ পিএম

সুদের হার সাড়ে নয় শতাংশ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করেছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। খবর বিবিসির। 

রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছে যে, রুবলের মূল্যহ্র্রাস এবং উচ্চ মুদ্রাস্ফীতির ঝুঁকি মোকাবেলায় এই সুদের হার দ্বিগুণ করা। 

পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক পতন ঠেকাতেই এই ব্যবস্থা বলে মনে করছেন বিশ্লেষকরা। 

এদিকে, কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় মস্কো কোম্পানিগুলোকে তাদের বৈদেশিক মুদ্রায় আয়ের ৮০ শতাংশ বিক্রি করার নির্দেশ দিয়েছে।

রাশিয়ার অর্থনীতির বাহ্যিক অবস্থার ব্যাপক পরিবর্তন হয়েছে বলেও কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে উল্লেখ করেছে। 

উল্লেখ্য, ইউক্রেন অভিযান শুরুর পর একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বাণিজ্য চুক্তি স্থগিতে কিছুটা হুমকির মুখে পড়েছে রাশিয়ার অর্থনীতি।  

এমনকি আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা 'সুইফট' থেকে রাশিয়ার কয়েকটি ব্যাংককে বিচ্ছিন্ন করার প্রক্রিয়াও চলমান রয়েছে। 


একাত্তর/জো

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে পাকিস্তান সরকার সুদের হার ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৯ শতাংশ করেছে। এটি দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সুদের হার। এর আগে ১৯৯৬ সালে সর্বোচ্চ ১৯ দশমিক পাঁচ...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর