তিন সন্তান ও স্ত্রীকে হত্যার পর আত্মঘাতি হলেন বাবা

আপডেট : ০১ মার্চ ২০২২, ০৫:১০ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি গির্জায় ঢুকে তিন সন্তানকে গুলি করে হত্যা করার পর বন্দুক নিজের দিকে চালিয়ে আত্মঘাতি হয়েছেন এক বাবা।

পনেরো বছরের নিচে তিন শিশুকে হত্যার পর আরও একজনের ওপর গুলি চালানো হয়েছে। সব মিলিয়ে এই মর্মান্তিক বন্দুকবাজির ঘটনায় পাঁচ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যালিফোর্নিয়া পুলিশ জানিয়েছে, স্যাক্রেমন্টোর এক গির্জাতে এক ব্যক্তি ঢুকে এক ভয়াবহ ঘটনা ঘটিয়েছেন। নিজের তিন শিশু কন্যাকে গুলি করে হত্যা করেছে তাদের নিজের বাবাই। 

তিন শিশু সন্তানকে হত্যার পর বন্দুক নিজের দিকে চালিয়ে আত্মঘাতি হন তিনিও। জানা গেছে, গুলিবিদ্ধ হয়ে নিহত পঞ্চমজন ওই ব্যক্তির স্ত্রী। 

গুলি বর্ষণের সময় ওই গির্জায় আরও অনেকে উপস্থিত থাকলেও পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় এখনও তাঁদের সঙ্গে কোনও যোগসূত্র পাওয়া যায়নি। 

মেট্রোপলিটন ফায়ার ডিস্ট্রিক ক্যাপ্টেন পার্কার উইলবর্ণ বলেন, মৃত হিসেবে পাওয়া পঞ্চমজন ওই বন্দুকধারির স্ত্রী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি আরও বলেন, গুলিবর্ষণের সময় স্যাক্রেমন্টোর গির্জায় আরও অনেকে উপস্থিত ছিলেন। কিন্তু তাঁদের কেউ জড়িত নয় বলেই বলেছেন পার্কার উইলবর্ণ। 

এমনকি ঘটনাস্থলে নিহত পাঁচজন ছাড়া আর কারও কোনও ক্ষতিও হয়নি। কেউ আহত হননি। তাই প্রয়োজন পড়েনি মেডিক্যাল পরিবহণের। 

গুলির সময় গির্জায় অনুষ্ঠান চলছিলো কি না তা জানাতে পারেনি পুলিশ। তবে পরবর্তীতে ঘটনার বিস্তারিত নিয়ে গণমাধ্যমকে জানানোর কথা দিয়েছে। 

একাত্তর/ এনএ

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর