বিশ্বের ইহুদিদের প্রতি প্রতিবাদের আহবান জেলেনস্কির

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৭:৩৫ পিএম

ইউক্রেনে চলমান রুশ আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সারাবিশ্বের ইহুদিদের প্রতি আহবান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

তিনি বলেন, আমি বিশ্বের সমস্ত ইহুদিদের সম্বোধন করছি, আপনি কি দেখতে পাচ্ছেন না কি হচ্ছে? এটা খুবই গুরুত্বপূর্ণ, এই মুহূর্তে সারা বিশ্বের লাখ লাখ ইহুদিরা চুপ থাকবেন না।  

ইউক্রেনের রাজধানী কিয়েভে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি হলোকাস্ট স্মারকের কাছে রুশ ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর, বুধবার (২ মার্চ) ইহুদিদে প্রতি এ আহবান জানান জেলেনস্কি।  

এর আগে মঙ্গলবার কিয়েভের টেলিভিশন টাওয়ারে আঘাত হানে রুশ ক্ষেপণাস্ত্র। এ ঘটনায় অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানায় দ্যা গার্ডিয়ান। টিভি টাওয়ারটি বেবিন ইয়ার স্মারকের কাছে অবস্থিত, যে উপত্যকায় জার্মানির নাৎসি সৈন্যরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক লাখ ৫০ হাজার মানুষকে হত্যা করেছিল। যার মধ্যে ৩০ হাজারের বেশি ইহুদিও ছিল।

image

বেবিন ইয়ার স্মারক

বেবিন ইয়ারের স্মারক প্রসঙ্গে জেলেনস্কি বলেন, ইতিহাস জানেন এমন যেকোনো সাধারণ ব্যক্তির জন্য, বেবিন ইয়ার কিইভের একটি বিশেষ অংশ। ইউরোপের একটি বিশেষ অংশ। 

তিনি আরও বলেন, এটি একটি প্রার্থনার স্থান এবং নাৎসিদের দ্বারা নিহত এক লাখ লোকের স্মরণের জায়গা। ... এটিকেও ক্ষেপণাস্ত্রের লক্ষ্যে পরিণত করা?

আরও পড়ুন: পশ্চিমা নেতারা পারমাণবিক যুদ্ধের উস্কানি দিচ্ছে: ল্যাভরভ

জানা গেছে, সোভিয়েত আমলে বেবিন ইয়ার এলাকায় একটি টেলিভিশন টাওয়ার এবং অন্যান্য ভবন নির্মাণ করা হয়েছিল। ২০১৬ সালে ইউক্রেনীয় সরকার ও ইহুদি গোষ্ঠী মিলে সেখানে একটি বড় নতুন হলোকাস্ট মেমোরিয়াল সেন্টার তৈরির প্রকল্প গ্রহণ করে। 

এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার ল্যাপিড বলেছেন, আমরা স্থানটির পবিত্রতা রক্ষা ও সম্মান করার আহ্বান জানাই। যদিও রুশ হামলার জন্য তিনি সরাসরি রাশিয়ার নিন্দা করেননি।

ইসরায়েল এবং বিশ্বব্যাপী ইহুদি সম্প্রদায়ের কাছ থেকে আরও সমর্থন সংগ্রহ করতে আগ্রহী জেলেনস্কি।


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর