বাইডেনের ভুল বোঝার পরোয়া করি না: যুবরাজ সালমান

আপডেট : ০৩ মার্চ ২০২২, ০৯:৩৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিছু ভুল বুঝেছেন কি-না সেটির পরোয়া করেন না তিনি বলে মন্তব্য করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে নিজের দেশের স্বার্থের ব্যাপারে চিন্তা-ভাবনা করার পরামর্শ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩ মাত্ররচ) মার্কিন দৈনিক দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন সৌদি যুবরাজ। এমবিএস নামে পরিচিত বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক মধ্যপ্রাচ্যের এই দেশটির ডি ফ্যাক্টো শাসক যুক্তরাষ্ট্রকে সৌদি রাজতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন।

বাইডেন তার (যুবরাজ) সম্পর্কে কিছু ভুল বুঝেছেন কি-না প্রশ্নের জবাবে মোহাম্মদ বিন সালমান বলেন, সাধারণভাবে, আমি কোনো পরোয়া করি না। আমেরিকার স্বার্থ নিয়ে চিন্তা-ভাবনা করাটা বাইডেনের বিষয়

তিনি বলেন, আমেরিকাকে নিয়ে গলাবাজি করার অধিকার আমাদের নেই। একই বিষয় অন্যদের ক্ষেত্রেও।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের দহরম-মহরম সম্পর্ক থাকলেও প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষেত্রে তা ভাটা পড়েছে। দেশে ভিন্নমতাবলম্বীদের ওপর ব্যাপক মানবাধিকার লঙ্ঘন এবং ২০১৫ সালের শুরু থেকে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধের ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন জো বাইডেন।

২০১৮ সালে সৌদি রাজপরিবারের সমালোচক এবং ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগির হত্যার ঘটনায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে মার্কিন গোয়েন্দাদের এক প্রতিবেদনে উঠে আসে।

পরে রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে দেশটির প্রতি চাপপ্রয়োগ করে ওয়াশিংটন। যদিও সৌদি আরবের এই যুবরাজ খাশোগি হত্যায় জড়িত থাকার মার্কিন অভিযোগ অস্বীকার করেছেন। যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, আমেরিকার সাথে ‘দীর্ঘ, ঐতিহাসিক’ সম্পর্ক বজায় রাখা এবং শক্তিশালী করাই রিয়াদের লক্ষ্য।


একাত্তর/এসএ

ইরান ও মার্কিন-ইসরাইল যুদ্ধের এক মাস পূর্ণ হওয়ার মুখে মধ্যপ্রাচ্যের রণপরিস্থিতি আরও জটিল এবং বিধ্বংসী হয়ে উঠেছে। গত শুক্রবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র...
সৌদি আরব, ভারতসহ ১৪টি দেশের ভিসা নীতিতে কিছুটা পরিবর্তন এনেছিল গত ফেব্রুয়ারিতে। তখন সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, এই দেশগুলোর নাগরিকদের এবার ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে তারা।
মার্কিন প্রেসিডেন্ট ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে সাম্প্রতিক ফোনালাপে জো বাইডেন বাংলাদেশের মানুষের নিরাপত্তা এবং এর গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে হোয়াইট হাউস...
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন গাজায় ইসরাইলি যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর