বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ ১৪ দেশকে ভিসা দেবে না সৌদি আরব

আপডেট : ০৭ জুন ২০২৫, ১১:৫৫ এএম

সৌদি আরব, ভারতসহ ১৪টি দেশের ভিসা নীতিতে কিছুটা পরিবর্তন এনেছিল গত ফেব্রুয়ারিতে। তখন সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, এই দেশগুলোর নাগরিকদের এবার ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে তারা।

তবে এবার হজের আবহে ভারতসহ ১৪ দেশের নাগরিকদের ভিসা সংক্রান্ত ‘সাময়িক বিধিনিষেধ’ জারি করলো সৌদি আরব। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট দেশগুলোর বাসিন্দাদের সাময়িকভাবে ‘ওয়ার্ক ভিসা’ দেওয়া স্থগিত রাখা হয়েছে।

ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই জানায়, ভারত ছাড়াও পাকিস্তান, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডন, ইয়েমেন, সুদান, ইরাক, ইথিওপিয়া, নাইজেরিয়া, লিবিয়া, কেনিয়া এবং তুরস্ক রয়েছে এই তালিকায়।

সাধারণ ভাবে ‘ওয়ার্ক ভিসা’ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকেরা সৌদিতে কাজ করতে যান। হজের সময় অতিরিক্ত জমায়েত এড়াতেই সাময়িকভাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে ভারতসহ ১৪টি দেশের ভিসা নীতিতেও পরিবর্তন এনেছিল সৌদি আরব। জানিয়েছিল, এই দেশগুলোর নাগরিকদের এবার ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে তারা। অর্থাৎ ওই ভিসা দেখিয়ে এক বারই সে দেশে প্রবেশ করতে পারবেন ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকরা। ভিসার মেয়াদ ৩০ দিন।

অভিযোগ, এতদিন ১৪টি দেশের কিছু বাসিন্দা সৌদির ভিসা নিয়ে হজের সময় নাম অন্তর্ভুক্ত না করিয়েই মক্কায় চলে যেতেন। এর ফলে সেখানে ভিড় বাড়ত। এবার তা বন্ধ করার জন্য নতুন ব্যবস্থা চালু হয়েছে।

একাত্তর/আরএ
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর