ইউক্রেনে পুতিনের পরিকল্পনা ভেস্তে গেছে: ব্লিনকেন

আপডেট : ০৫ মার্চ ২০২২, ০২:৩৯ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে পরিকল্পনায় ইউক্রেনে হামলা চালাতে চেয়েছিলেন সেই পথ থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছে বলেই মনে করছেন আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। তিনি আরও বলেন, ইউক্রেন তরফে এতোটা প্রতিরোধ আশা করেনি মস্কো। 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। ব্লিনকেন বলেন, আমি নিশ্চিত ইউক্রেন এ যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে জিততে পারে। তবে এই যুদ্ধ কতোদিন চলবে সেই সম্পর্কে কোন ধারণা দিতে পারেননি এই মার্কিন মন্ত্রী। 

ইউক্রেন নাগরিকদের অসাধারণ প্রতিরোধক্ষমতার প্রশংসা করে ব্লিনকেন জানান, যদি ইউক্রেনে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করে মস্কো যদি নিজের পুতুল সরকারকে ক্ষমতায় বসিয়ে দেয়ার ইচ্ছা পোষণ করে থাকে, তবে দেশটির সাড়ে চার কোটি মানুষ সেটি মেনে নেবে না।

ব্লিনকেন বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন নিয়ে যে পরিকল্পনা করেছিলেন, এই যুদ্ধ এরই মধ্যে তার ধারনার বাইরে চলে গেছে। তার চিন্তা অনুযায়ী সব কিছু এগোচ্ছে না। ফলে সময়ের সঙ্গে সঙ্গে অবশ্যই পরিস্থিতি ইউক্রেনের দিকে যাবে। 

তিনি জানান, আন্তর্জাতিক সম্প্রদায় ইউক্রেনকে সব ধরনের সহযোগিতায় প্রতিশ্রুতিবদ্ধ। অপর দিকে ভ্লাদিমির পুতিন নিজের পছন্দে যে যুদ্ধ শুরু করেছেন, তা শেষ করার জন্য রাশিয়ার ওপর চাপও দেয়াও অব্যাহত রয়েছে।

বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন। বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীদের সঙ্গে বৈঠক যোগ দিয়েছেন তিনি। এই বৈঠকে রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হয়েছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর