পুতিনকে ঠেকাতে বরিসের ছয় দফা পরিকল্পনা

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৪:১৭ পিএম

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ভ্লাদিমির পুতিনকে প্রতিহত করতে ছয় দফা পরিকল্পনার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। 

এ সপ্তাহে বিশ্ব নেতাদের সাথে বৈঠকের ঠিক আগে মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক আর্টিকেলে এ পরিকল্পনার ছয়টি দফা সম্পর্কে বিশদ বিবরণ দেন তিনি।

এ পরিকল্পনা নিয়ে এ সপ্তাহে বেশ কয়েকটি দেশের নেতাদের সাথে আলোচনা করবেন তিনি। তার ছয় দফা পরিকল্পনার মধ্যে রয়েছে-

১. ইউক্রেনের জন্য একটি আন্তর্জাতিক মানবিক কোয়ালিশন গঠন

২. আত্মরক্ষার প্রচেষ্টায় ইউক্রেনকে সহায়তা

৩. রাশিয়ার ওপর আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ বৃদ্ধি

৪. ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পদক্ষেপকে ধীরে ধীরে 'স্বাভাবিকীকরণের' চেষ্টাকে আন্তর্জাতিকভাবে প্রতিহত করা

৫. ইউক্রেনের বৈধ সরকারের পূর্ণ অংশগ্রহণের মাধ্যমে যুদ্ধ বন্ধে কূটনৈতিক সংকল্পে অটল থাকা

৬. ন্যাটো জোটবদ্ধ দেশসমূহের মধ্যে নিরাপত্তা ও সহনশীলতাকে শক্তিশালী করতে দ্রুত পদক্ষেপ নেয়া

বরিস জনসন বলেন, 'ভবিষ্যৎ ইতিহাসবিদেরা না, আমাদের বিচারক হবেন ইউক্রেনের জনগণ। বিশ্ব সম্প্রদায়ের রীতি অনুযায়ী শুধু আমাদের সমর্থন প্রকাশ করা যথেষ্ট নয়। সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে ইতিহাসকে বদলে দেয়ার চেষ্টাকে আমাদের প্রতিহত করতে হবে।' 

আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে খেরসনের রাস্তায় বিক্ষোভ

উল্লেখ্য, সোমবার (৭ মার্চ) ডাউনিং স্ট্রিটে কানাডার প্রধানমন্ত্রী ও নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এ ছয় দফা পরিকল্পনা নিয়ে বরিস জনসনের আলোচনা করার কথা রয়েছে।

পরদিন চেক রিপাবলিক, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়ার নেতাদের সাথেও বৈঠক করবেন তিনি। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর