মার্কিনরা মিগ ২৯ ও এসইউ ২৫ যুদ্ধবিমান পাঠাচ্ছে ইউক্রেনে

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০১:১১ পিএম

যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে ইউক্রেনের আবেদনে সাড়া দিয়েছে মার্কিনীরা। 

রোববার (৬ মার্চ) মলদোভা থেকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন নিশ্চিত করেছেন যে যুদ্ধবিমান হস্তান্তরের পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে। 

তিনি বলেন, পোল্যান্ড থেকে এসব বিমান ইউক্রেনে পৌঁছানোর রাস্তা খোঁজা হচ্ছে। তিনি কোনো সময়সীমা উল্লেখ করতে না পারলেও দ্রুতই একটি কার্যকরী পন্থা পাওয়া যাবে বলে জানান। 

বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পোল্যান্ডের কাছে থাকা রাশিয়ায় নির্মিত মিগ-২৯ ও সুখই এসইউ-২৫ যুদ্ধবিমান ইউক্রেনকে সরবরাহ করা হবে। বিনিময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য পোল্যান্ডকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে ওয়াশিংটন।

ইউক্রেনের পাইলটরা রাশিয়ায় নির্মিত এসব বিমান চালনায় পারদর্শী হওয়ায় তাদের এসব যুদ্ধবিমান প্রয়োজন। ইউরোপীয় বা আমেরিকান অন্যকোনো বিমান চালনায় তাদের দক্ষতা নেই।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার (৫ মার্চ) যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তাদের যুদ্ধবিমান দেওয়ার অনুরোধ জানান। 

পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে একই অনুরোধ জানান তিনি। 

এরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে সোভিয়েত আমলের জঙ্গিবিমান সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়। 

এদিকে, পশ্চিমাদের সকল হুমকি ও বৈরিতা সত্ত্বেও ইউক্রেনে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। 

রোববার (৬ মার্চ) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে টেলিফোন আলাপে তিনি বলেছেন, কেবল ইউক্রেন লড়াই বন্ধ করলে এবং মস্কোর দাবিগুলো মেনে নিলেই রাশিয়া সামরিক অভিযান বন্ধ করবে।


একাত্তর/জো

ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর