মারিওপোল থেকে বের হওয়ার পথে মাইন বসানো: রেডক্রস

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০৩:৪১ পিএম

ইউক্রেনের মারিওপোল শহর থেকে বের হওয়ার জন্য জে মানবিক করিডর নির্ধারণ করা হয়েছে সেখানে রাশিয়া মাইন পেতে রেখেছে বলে দাবি করেছে ইন্টারন্যাশনাল কমিটি অফ দি রেড ক্রস।

সোমবার (৭ মার্চ) সংস্থাটির পরিচালক (অপারেশন্স) ডোমিনিক স্টিলহার্ট বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেন, রোববার আইসিআরসির কিছু সদস্য মারিওপোলের একটি পথ দিয়ে বের হওয়ার চেষ্টা করেছিলেন। 

কিন্তু কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারেন যে, 'তারা যেদিকে যাচ্ছেন, সেখানে রাস্তায় মাইন পোতা রয়েছে।'

তিনি বলেন, যুদ্ধবিরতির বিষয়ে সমঝোতার ব্যাপারে গত কয়েকদিন ধরেই তারা রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করছিলেন। 

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের উত্তাপ ইতালির জনজীবনে

কিন্তু দুই পক্ষের মধ্যে 'পরিষ্কার, কার্যকর ও সুনির্দিষ্ট' একটি সমঝোতা তৈরি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

শেষমেশ নীতিগতভাবে দুই পক্ষ একমত হলেও, কোন পথে কারা যাবে, তা নিয়ে দ্বিমতের জের ধরে সেই সমঝোতা আর টেকেনি।

'সুতরাং এখন এটা খুবই গুরুত্বপূর্ণ যে, দুই পক্ষ এমন একটি সুনির্দিষ্ট সমঝোতায় পৌঁছাবে, যা আমরা সেখানে কার্যকর করতে পারবো', বলেন তিনি। 


একাত্তর/এসজে 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর