রাশিয়া-ইউক্রেন তৃতীয় দফা আলোচনা শুরু

আপডেট : ০৭ মার্চ ২০২২, ০৯:৫২ পিএম

ইউক্রেন-রাশিয়া সংঘাত বন্ধে দুই দফা শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর তৃতীয় দফায় আলোচনায় বসেছেন দেশ দুইটির প্রতিনিধিরা। এরআগে দুই দেশের প্রতিনিধিরা পোল্যান্ডের সীমান্তের কাছাকাছি বৈঠকস্থলে পৌঁছান। 

সোমবার (৭ মার্চ) জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে বিষয়টি নিশ্চিত করেছে। 

রুশ প্রতিনিধি ভ্লাদিমির মেডিনস্কি বলেছেন, মানবিক করিডোরের বিষয়টি আলোচনার ফোকাসে থাকবে। তবে ইউক্রেনের কারণে পূর্ববর্তী আলোচনা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ এ কর্মকর্তার।

এরআগে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলায়েক এক টুইট বার্তায় জানান, আলোচনা পরিকল্পিত সময়ের চেয়ে দুই ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। কিয়েভের স্থানীয় সময় বিকাল ৪টার দিকে "তৃতীয় রাউন্ড" বৈঠক শুরু হবে।

তিনি আরও জানান, প্রথম দুই দফায় যে সকল প্রতিনিধি আলোচনা করেছিলেন তারাই ফের আলোচনা করবেন। 

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের উত্তাপ ইতালির জনজীবনে

গেলো ২৮ ফেব্রুয়ারি হওয়া প্রথম বৈঠকে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দেশ দুইটির প্রতিনিধিরা। পরে ৩ মার্চ দ্বিতীয় বৈঠকে মানবিক দিক বিবেচনা করে মারিউপোলে সাময়িক যুদ্ধবিরতিতে যাওয়ার ঘোষণা দেয় দুই পক্ষ। যদিও ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা মধ্যেই পাল্টাপাল্টি অভিযোগে ভেস্তে যায় সে যুদ্ধবিরতি। ইউক্রেনের অনেক অঞ্চলেই আটকে পড়েন অয়েক লাখ মানুষ। 

এদিকে সোমবার ইউক্রেনে হামলার ১২তম দিনে চারটি শহরে সাময়িক অস্ত্রবিরতি ঘোষণা করেছে রাশিয়া। এসব শহরে মানবিক করিডোর চালু করারও কথা বলা হয়েছে। 

তবে, বেসামরিক বাসিন্দাদের সরিয়ে নিতে যে কয়েকটি মানবিক করিডোরের ঘোষণা দিয়েছে রাশিয়া, সেগুলো বেলারুশ অথবা রাশিয়ার দিকে গেছে বলে জানা গেছে।

রুশ কর্মকর্তারা বলছেন, কিয়েভের বাসিন্দাদের করিডোর হবে বেলারুশের দিকে। আর খারকিভের বাসিন্দারা এতে পারবেন শুধুমাত্র রাশিয়ার দিকে। 


একাত্তর/আরবিএস  

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর