ইউক্রেন থেকে কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ

আপডেট : ০৯ মার্চ ২০২২, ০৫:৫৮ পিএম

ইউক্রেন থেকে বেশ কয়েকটি প্রধান কৃষিজ দ্রব্যের রপ্তানি নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। 

মঙ্গলবার (৮ মার্চ) দেশটির মন্ত্রীসভায় পাস হওয়া এক রেজোল্যুশনে গম, ভুট্টা, লবণ, মাংস ও আরও বেশ কয়েকটি খাদ্যশস্যের রপ্তানি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়। 

মন্ত্রীসভার বিবৃতিতে বলা হয়, এর ফলে এসব পণ্য রপ্তানি করা কার্যত নিষিদ্ধ হয়ে যাবে। 

দেশটির কৃষিনীতি ও খাদ্য বিষয়ক মন্ত্রী রোমান লেশচেঙ্কো বলেন, ইউক্রেনে মানবিক সংকট এড়াতে ও জরুরি খাদ্যপণ্যের প্রয়োজন মেটাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, ইউক্রেন ইউরোপের অন্যতম বৃহত্তম খাদ্যপণ্য রপ্তানিকারক দেশ। বৈশ্বিক গম রপ্তানির প্রায় ৩০ শতাংশই আসে ইউক্রেন ও রাশিয়া থেকে। 

রাশিয়ার আক্রমণের আগে বার্ষিক গম রপ্তানিতে রেকর্ড করার পথে ছিল ইউক্রেন। তবে আক্রমণের পর বিশ্ববাজারে গমের দাম গত ১৪ বছরে সর্বোচ্চে পৌঁছেছে। 

এর ফলে সামনের দিনগুলোতে খাদ্যপণ্যের দামও আকাশছোঁয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত ‘অর্থনৈতিক যুদ্ধ’ অব্যাহত থাকলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে না দেওয়ার হুমকি দিয়েছে ইরান। একই সাথে ওয়াশিংটনের চাপিয়ে দেওয়া...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর